1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিধবা নারীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে জামায়াতনেতার বিরুদ্ধে মামলা গোপালগঞ্জে প্রাথমিকের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা মুকসুদপুর উপজেলার ভাবড়াশুর ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতার দলীয় পদ থেকে পদত্যাগ সালথায় ইউপি সদস্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল গোপালগঞ্জে বেদগ্রাম-রঘুনাথপুর রেলক্রসিং এলাকায় ট্রাক-নসিমনের সংঘর্ষে কিশোর নিহত, আহত ২ টুঙ্গিপাড়ায় ১০০ বন্যাকবলিত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে —- মঞ্জুরুল ইসলাম এমপি গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেপ্তার, জেল ও জরিমানা গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতা বাড়াতে জেলা প্রশাসনের আলোচনা সভা

মুকসুদপুর পৌরসভা ৮ নং ওয়ার্ডের উপ-নির্বাচনে ফরিদ মুন্সী বিজয়ী

হুসাইন আহমদ কবির
  • Update Time : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ৭০৯ Time View

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর পৌরসভার উপ-নির্বাচনে মোঃ কামরুজ্জামান ফরিদ মুন্সীর জয়। পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর শুন্য পদে ১৭ জুলাই সোমবার কমলাপুর পি কে ইউ এন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটানিং অফিসার মোঃ জুয়েল আহম্মেদ জানান, ১ জন প্রিজাইডিং অফিসার, ৫ জন সহকারি প্রিজাইডিং ও ১০ জন পুলিং অফিসার নির্বাচন সুষ্ঠভাবে পরিচালনা করেন। সার্বক্ষনিক ১ জন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেড ও আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ৫ টি বুথ কক্ষে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমূখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলে। উক্ত ওয়ার্ডে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ১৯২১ জন ভোটারের মধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগন কর্তৃক প্রাপ্ত বৈধ ভোটের সংখ্যা ১৬৪৬। নির্বাচনে লাবনী আক্তার উটপাখি প্রতীকে ৬ ভোট, ছাদেকুর রহমান ডালিম প্রতীকে ৭৯৭ ভোট এবং মোঃ কামরুজ্জামান ফরিদ মুন্সী টেবিল ল্যাম্প প্রতিকে ৮৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
উল্লেখ্য, গত ১০ জানুয়ারী মুকসুদপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল আজম খবির মুন্সীর মৃত্যুতে পদটি শূন্য হয়েছিলো।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!