1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সময় মানছেন না কর্মকর্তা, দেরিতে অফিসে এসে ভোগান্তিতে সেবাগ্রহীতারা গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১৮, মোট ২৫ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র

চন্দ্রপাড়া দরবারের উরস শরীফের প্রস্তুতি সভায় দুস্থ্য জাকেরদের মাঝে অনুদানের চেক বিতরণ

সদরপুর প্রতিনিধি 
  • Update Time : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৫১৮ Time View

ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্রপাড়া পীর সাহেবের বার্ষিক উরস শরীফের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতি উপলক্ষে জলসায়ে ওরছ পাক সোমবার বাদ আসর শুরু হয়ে মঙ্গলবার ফরজ পর্যন্ত ওয়াজ নসিয়ত ও ধর্মীয় ভাবগাম্ভিয্যের মধ্যদিয়ে প্রস্তুতি বিষয়ে আলোচনা সভা। এ সময় হযরত শাহ্ চন্দ্রপুরী জাকের কল্যাণ ফাউন্ডেশন থেকে ৫শতাধিক দুস্থ্য জাকেরদের মধ্যে আর্থিক সহায়তা হিসেবে অনুদানের চেক বিতরণ করা হয়।
ফরিদপুরের ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া পাক দরবার শরীফের বর্তমান গদীনশীন পীর মোফাচ্ছেরে কোরআন হযরত মাওলানা শাহ্ সূফী সৈয়দ কামরুজ্জামান নক্শবন্দী মোজাদ্দেদী আল-ওয়সী দুস্থ্য জাকেরদের মধ্যে অনুদান চেক হস্তান্তর করেন। একই সঙ্গে দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর হযরত মাওলানা শাহ্ সূফী সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী নক্শবন্দী মোজাদ্দেদী পীর কেবলাজানের বার্ষিক উরস শরীফের তারিখ আগামী ১৫ই জানুয়ারী রোজ বুধবার ঘোষণা করা হয়।

জলসায়ে ওরছ পাক এ শাহ্ চন্দ্রপুরী উপলক্ষ্যে সোমবার সকাল থেকে দেশ-বিদেশের ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মুরিদান,আশেকান-জাকেরান ও ভক্তরা দরবার শরীফে উপস্থিত হতে থাকেন। বাদ জোহর থেকে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদুন্নবী, জিকির-আজকার ও শরিয়ত-তরিকত সম্পর্কিত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বাদ ফজর দরবার শরীফের বর্তমান গদীনশীন পীর পবিত্র রওজা মোবারক জিয়ারত ও আখেরী মোনাজাত করে সারা বিশ্বের মুসলিম উম্মাহর সুখ-শান্তি এবং সাফল্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!