1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সময় মানছেন না কর্মকর্তা, দেরিতে অফিসে এসে ভোগান্তিতে সেবাগ্রহীতারা গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১৮, মোট ২৫ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র

গোপালগঞ্জে কলেজ ফাঁকি দিয়ে পার্কে আড্ডা দেওয়ায় ৪০ শিক্ষার্থী আটক

গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৫৭২ Time View

কলেজ ফাঁকি দিয়ে পার্কে আড্ডা দেওয়ায় গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থীকে আটক করেছে সদর থানা পুলিশ। এর মধ্যে ২৬ জন মেয়ে ও ১৪ জন ছেলে। মঙ্গলবার (২২ অক্টোবর) জেলা শহরের লেক পার্ক ও শেখ রাসেল শিশু পার্কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের কাছে তাদের হস্তান্তর করা হয়।
জানা যায়, শহরের বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন সময় কলেজ ফাঁকি দিয়ে পার্কে আড্ডা দিয়ে থাকে। এর ফলে শিক্ষাপ্রতিষ্ঠানের পোশাক পরিহিত অবস্থায় বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে। এমন অভিযোগের ভিত্তিতে আজ দুপুরে সদর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান জানান, আজ দুপুরে জেলা শহরের লেক পার্ক ও শেখ রাসেল শিশু পার্কে অভিযান চালিয়ে ২৬ জন মেয়ে শিক্ষার্থী ও ১৪ জন ছেলে শিক্ষার্থীকে আটক করা হয়। পরে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের কাছে হস্তান্তর করা হয়।
আগামীতেও জেলা শহরের আইনশৃঙ্খলা রক্ষার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!