1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে ফরিদপুরে সচেতনতামূলক সভা বোয়ালমারীতে ইউপি সদস্যের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্তের অভিযোগ : বিচার দাবিতে সংবাদ সম্মেলন গোপালগঞ্জ সদর উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত মধুখালীতে আড়ম্বরপূর্ণ পরিবেশে বাণিজ্য মেলা ও বৈশাখী উৎসবের উদ্বোধন যৌতুকের টাকার জন্য স্ত্রী হত্যা : ফরিদপুরে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড শ্বশুরবাড়িতে জামাইদের তাণ্ডব: ঘোড়া ও নগদ টাকাসহ মালামাল লুট সালথায় মাদক ব্যাবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা ফরিদপুরে র‍্যাবের জালে ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত নিউজের প্রতিবাদে সংবাদ সম্মেলন সালথায় পূর্ব শত্রুতার জেরে পাট ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ

দাঁড়িয়ে থাকা বাসে পিকআপের ধাক্কা, প্রাণ গেল ব্যবসায়ীর

ভাঙ্গা সংবাদদাতা
  • Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৩৮০ Time View

ফরিদপুরে ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বাসের সঙ্গে পিকআপের ধাক্কায় পিকআপের আরোহী মহিউদ্দিন খান (৬৪) নামে এক ব্যবসায়ী মারা গেছেন। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বিশারু আলী খানের ছেলে। সোমবার (২১ অক্টোবর) দিবাগত সাড়ে দশটার দিকে ভাঙ্গা- ঢাকা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের উদ্ধারকারী একটি টিম ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে।

এ প্রসঙ্গে শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট আশিকুজ্জামান জানান, সোমবার (২১ শে অক্টোবর) রাত সাড়ে দশটার দিকে ভাঙ্গা -ঢাকা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার বামনকান্দা নামক স্থানে এক্সপ্রেস ওয়েতে স্বাধীন পরিবহনের একটি গাড়ির চাকা পাংচার হওয়ায় বাসটিতে নতুন চাকা লাগানোর কাজ চলছিল। এ সময় ঢাকা থেকে রাজবাড়ীগামী কাঠের আসবাবপত্র ভর্তি একটি পিকআপ পিছন দিক থেকে এসে বাসটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় পিকআপের আরোহী ব্যবসায়ী মহিউদ্দিন খান নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

‎ফারুক মাতুব্বর অভিযোগ করে বলেন, হেমায়েত মাতুব্বর একটি জমি বাচ্চু চোকদারের কাছে বিক্রি করেন কিন্তু জমি বুঝিয়ে দিচ্ছিল না। যার কারনে আজ পুলিশের উপস্থিতি শালিস হয়েছিল এবং আগামী সোমবার মাপজোপের সিদ্ধান্ত জানানো হয়। কিন্তু শেষ পর্যায়ে হেমায়েত মাতুব্বরের ভাই ফয়সাল মাতুব্বর, আসলাম সহ ১০ থেকে ১৫ জন এসে ঝামেলা করতে থাকে। এক পর্যায়ে তাঁরা আমার লোকজনকে ধাওয়া দিয়ে বাড়িঘর ভাঙচুর, লুটপাট করে। আমার অফিসেও ভাঙচুর করেছে। তাঁরা হুমকি-ধমকি দিয়ে বলতেছে, এদেশে বিএনপির লোকজন থাকতে পারবে না। ‎ ‎তিনি বলেন, আমি বিএনপি করার কারনে বিগত ১৭ বছর বাড়ি ছাড়া হয়েছি। এখনও আওয়ামী লীগের লোকজন আমাদের অত্যাচার নির্যাতন শুরু করেছে। আমাদের নিরীহ মানুষের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেছে। এই হেমায়েত বিস্ফোরক মামলার আসামী, বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলামের (পররাষ্ট্র প্রতিমন্ত্রী) গাড়ি ভাঙচুরের আসামীও। আগামী ২৪ ঘন্টার মধ্যে আমি তাকে গ্রেপ্তারের দাবি জানাই। সংক্ষিপ্ত বক্তব্য করে দেন

© All rights reserved © 2023
error: Content is protected !!