1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১৮, মোট ২৫ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা

মুকসুদপুরে শিশু দিবস পালন

নিজস্ব সংবাদদাতা
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৬২০ Time View

গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে বিশ্ব শিশু দিবস ২০২৪ পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (০১ অক্টোবর ) সকালে মুকসুদপুর উপজেলার সুরুপী সালিনাবক্সা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কচি কন্ঠের আসরের সভাপতি হেমায়েত হোসেন লস্কর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার আজিজুর রহমান ও মুকসুদপুর উপজেলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাৎ আলী মোল্যা, বিদ্যালয় প্রধান শিক্ষক লুলু হোসেন মুন্সি, বিদ্যালয়ের সাবেক সভাপতি মাসুদুর রহমান লস্কর, সদস্য লাবলু মুন্সী, ওহিদ শেখ প্রমূখ।
সভায় বক্তারা বলেন, শিশু দিবসের এই দিনে বিশ্বের সব শিশুরা যাতে তাদের সঠিক অধিকার পায় সেই চেষ্টা সকলকে করতে হবে। কেননা আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। বিশ্বের বিভিন্ন স্থানে বিশেষ করে ফিলিস্তিনে শিশুদের উপর যে হত্যাকান্ড ঘটানো হচ্ছে তা বন্ধের দাবী ও জানান।
কচি কন্ঠের আসর ইউ,এস,এ এবং চিল্ডেন্স ভয়েস এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান সূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয় একটি র‌্যালী বের করে বিদ্যালয় প্রাঙ্গন প্রদক্ষিন করে। পরে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে আলোচান সভা শুরু হয়। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে ৫ হাজার শিশুকে খাবার পরিবেশন করা হয় ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!