1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
দেশের ৮০% বর্জ্য যাচ্ছে নদীতে, আধুনিক রিসাইক্লিং জরুরি: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার সুরলহরি সংগীত একাডেমির উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত নববর্ষে টেকেরহাটে শতাধিক ব্যবসায়ীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো ইউসিবি ব্যাংক বৈশাখী উৎসবেও ‘কিপটামি’: শিক্ষার্থীদের পাতে ১০০ টাকার বাটা মাছ, বিতর্কে অধ্যক্ষ মধুখালীতে আনন্দঘন পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন: বর্ণাঢ্য শোভাযাত্রা ও পান্তা-ইলিশের উৎসব সালথায় সেতু নির্মাণ : জমি মালিকদের উপস্থিত থাকার আহ্বান ইউএনওর রোটারি ক্লাব অব ফরিদপুরের ৪০তম অভিষেক অনুষ্ঠিত ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা সভা: মাদক ও অবৈধ বালুর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে ফরিদপুরে সচেতনতামূলক সভা

মুকসুদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার -৩০

রাসেল কাজী
  • Update Time : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ৭১৫ Time View

গোপালগঞ্জের মুকসুদপুর থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালীন সময়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত, মাদক, সাজাপ্রাপ্ত এবং গ্রেফতারি পরোয়ানামূলে মোট ৩০ আসামীকে গ্রেফতার করেছে মুকসুদপুর থানা পুলিশ।
শুক্রবার (৭ জুলাই) ভোর রাতে মুকসুদপুর থানার এস আই অশোক ভুষন গোপন সংবাদের ভিত্তিতে মুকসুদপুর থানার ২০১২ সালের আলোচিত জুন্নুন হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী গোহালা গ্রামের শংকার সাহার ছেলে সুমন সাহ কে দীর্ঘ ১২ বছর পর গ্রেফতার করেন।
এছাড়াও বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার বিভিন্ন স্থান থেকে সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানা ৩ জন, অন্যান্য গ্রেফতারী পরোয়ানায় ১৪ জন, ০২ টি মাদক মামলায় ইয়াবা ও গাজাসহ ২ জন, অন্যান্য নিয়িমিত মামলায় আট জন আসামী কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আবু বকর মিয়া জানান, ২০১২সালের আলোচিত জুন্নুন হত্যা মামলার এক যুগ সময় ধরে পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী সুমন সাহা এবং বিশেষ অভিযান পরিচালনাকালীন সময়ে মাদক, সাজাপ্রাপ্ত এবং গ্রেফতারি পরোয়ানামূলে মোট ৩০ আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। থানা এলাকায় মাদক নির্মূলসহ গ্রেফতারী পরোয়ানা অধিকহারে তামিলের জন্যা থানা পুলিশের পক্ষ থেকে এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!