1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সময় মানছেন না কর্মকর্তা, দেরিতে অফিসে এসে ভোগান্তিতে সেবাগ্রহীতারা গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১৮, মোট ২৫ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র

ভারতে মহানবী হযরত মোহাম্মাদ (স:) কে কটুক্তির প্রতিবাদে সালথায় নবী প্রেমীদের ঢল

সালথা  প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৫৩ Time View

ভারতে হিন্দু পুরোহিত কর্তৃক মহানবী হজরত মুহাম্মদ (স:) কে কটুক্তি এবং বিজেপি নেতা কর্তৃক সেই বক্তব্য সমর্থন করায় ফরিদপুরের সালথায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে নবী প্রেমীদের ঢল নামে। স্থানীয় তৌহিদী জনতার আয়োজনে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদ জুময়া উপজেলা সদরের বাইপাস সড়কে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা রবিউল ইসলামের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল্লামা শাহ আকরাম আলী শাইখুল হাদিস ও মোহতামিম বাহিরদিয়া মাদ্রাসা। এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ মসজিদের খতিব মুফতি মুফিজুর রহমান, ফরিদপুর জেলা খেলাফত মজলিশের সভাপতি মাওলানা আমজাদ হোসেন, ইউসুফদিয়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবু সায়েম, আল্লামা জহুরুল হক (র:) মাদ্রাসা সালথা এর মোহতামিম হাফেজ মাওলানা নেছারউদ্দিন, সালথা চৌধুরী বাড়ী জামে মসজিদের ঈমাম হাফেজ এনামুল হাসান, শিক্ষার্থীদের পক্ষে মাহাতাব মুন্সী প্রমুখ।

ভারতে রাসুল (স:) কটুক্তির প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, নবী করিম (স:) মুসলমানদের হৃদয়ের স্পন্দন, মাথার তাজ তাকে নিয়ে পৃথিবীর কোথাও কোন কটূক্তি হলে কোন মুসলমান চুপ থাকবে না। আমরাও বসে থাকবো না, যতক্ষণ পর্যন্ত এই ঘটনার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবো। প্রয়োজনে আমরা ভারত অভিমুখে লংমার্চ করবো। বর্তমান সরকারের কাছে আমরা দাবি জানাই আপনারা কুটনৈতিকভাবে এই ঘটনার প্রতিবাদ জানান। এদেশের মুসলমানদের মনের কথা আপনারা তুলে ধরেন।

বক্তারা আরও বলেন, এদেশের হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি আমাদের কোন অভিযোগ নেই। সবাই সবার ধর্ম পালন করবে। আমারা আমাদের মত চলবো। তবে ইসলাম নিয়ে কোন কুচিন্তা করিয়েন না। নবী করিম (স:) এদেশের মুসলমানরা সব কিছুই করতে পারে। আমরা নবী প্রেমিকরা থাকতে আমাদের প্রিয় নবীকে নিয়ে কোন কটুক্তি করা চলবে না। দুনিয়া ও আখিরাত নবী প্রেমীদের। আমাদের শরীরে শেষ রক্ত বিন্দু থাকতে আমরা প্রতিবাদ করে যাবো। অতয়েব ইসলাম ও নবী করিম (স:) নিয়ে কোন কিছু বলার দুঃসাহস দেখায়েন না। আমরা নবী প্রেমিকরা সব সময় মাঠে আছি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!