1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সমর্থক পরিচয় দিলেও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেতা ইউনুস শেখ ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক, মুখে ফিরল জীবিকার হাসি রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা কোটালীপাড়ায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, টুঙ্গিপাড়ার পানিবন্দী এলাকা পরিদর্শনে এমপি বীরগঞ্জে মোহনপুর ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা সন্তানদের অবহেলায় অসহায় ৯৭ বছরের বৃদ্ধ, ভরণপোষণের দাবিতে থানায় অভিযোগ মধুখালীতে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের কঠোর অবস্থান, ভূমিসেবায় গতি আনায় বাড়ছে জনআস্থা

ফরিদপুরের বোয়ালমারীতে দূধর্ষ চুরি

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৫৭ Time View

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ফেলান নগর গ্রামের ইব্রাহীম হুসাইনের বাড়িতে দূধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গতকাল (২৫ সেপ্টম্বর বুধবার) দিবাগত রাতে ঘরের দরজা কেটে স্বর্নের গহনা, কাসা/পিতলের বেশকিছু আসবাপত্র, ৬টি বিদেশী কম্বল, বিদেশী টর্চ লাইট এবং অন্যান্য আসবাপত্রসহ আনুমানিক ৪ লক্ষ টাকার মালামাল চুরি হয় বলে জানা গিয়েছে। গৃহকর্তা ইব্রাহীম হুসাইন জানান, চুরির বিষয়টি সকালে মুঠোফোনে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ(ওসি) কে অবহিত করলে তিনি তৎক্ষণাৎ থানার উপ—পরিদর্শক শামীম দেওয়ানের নেতৃত্বে পুলিশের একটি টিমকে ঘটনাস্থলে পাঠান এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
প্রসঙ্গত উল্লেখ্য যে, উপজেলার ফেলান নগর গ্রামের ছোট্ট একটি মহল্লা “আঠার বিঘা”  যেখানে আনুমানিক ৫০/৬০ টি পরিবারের বসবাস। সেখানে প্রায় প্রতিদিনই ঘটছে কোন না কোন বাড়িতে চুরির ঘটনা। এলাকাবাসী সূত্রে জানা যায়, গত কয়েকেদিনে ধারাবাহিকভাবে বেশ কয়েকটি বাড়িতে চুরি সংঘঠিত হয়েছে। ইলিয়াস মোল্লা পেশায় নিমার্ণ শ্রমিক, গত কয়েকদিন পূর্বে ঘরের টিন কেটে সর্বস্ব নিয়ে যায় চোর চক্র। সেন্টু মিয়া পেশায় নিমার্ণ শ্রমিক তার বাড়িতে সিধ কেটে চুরির চেষ্টা করলে বাড়ির মানুষ শব্দ পেয়ে চিৎকার করে এবং পালিয়ে যায় চোর/চোরেরা। জব্বার মিয়া পেশায় ভ্যান চালক তার একমাত্র রোজগারের উৎস অটো ভ্যানটি চুরি হয়ে গেলে তিনি অতি কষ্টে আরেকটি ভ্যান ক্রয় করেন এবং গত কয়েকদিন আগে নতুন ভ্যানটিরও ব্যাটারী চুরি করে নিয়ে যায় চোর চক্র। এছাড়াও রুহুল শেখ, রাসেল শেখ, আলিম শেখ এবং সাইফার শেখের বাড়িতে গত কয়েকদিনের মধ্যে চুরির ঘটনা ঘটেছে। এছাড়াও কিছুদিন পূর্বে ইসমাইল শেখের বাড়ি থেকে তাদের অনুপস্থিতে ঘরের লোহার দরজা কেটে সর্বস্ব চুরি হয়।
এ বিষয়ে প্রতিবেদকের সাথে থানার উপ—পরিদর্শক শামীম দেওয়ানের কথা হলে তিনি জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং পরবতীর্ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সিরিজ আকারে চুরির ঘটনা স্থানীয়দের মধ্যে আতংঙ্ক সৃষ্টি করেছে। এ সম্পর্কে কথা বলার জন্য প্রতিবেদক গুনবহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোনটি ধরেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!