1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

গোপালগঞ্জে স্কোবেটর বহনকৃত ট্রাক ও অ্যাম্বুলেন্সের সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত-৪

গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ৭৭৪ Time View

গোপালগঞ্জে মাটিকাটা স্কোবেটর বহনকৃত ট্রাক ও অ্যাম্বুলেন্সের সাথে মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো চারজন।

আজ বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার আরামবাগ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাবেদ মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তবে নিহত ও আহতদের নাম পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ওসি মো: জাবেদ মাসুদ জানান, রোগী নিয়ে একটি এম্বুলেন্স খুলনা থেকে ঢাকায় যাচ্ছিল। এ সময় বিপরিত দিক থেকে আসা খুলনাগামী মাটিকাটা স্কোবেটরবহনকৃত ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ী দুটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে একজন নিহত হন।

পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসার পথে একজন ও হাসপাতালে আনার পর আরো দুইজনের মৃত্যু হয়। আহত চারজনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার জুয়েল সরকার বলেন, দুইজন হাসপাতালে আনার আগে ও দুইজন হাসপাতালে আসার পর মারা যান। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!