1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অপপ্রচার ও একপাক্ষিক সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন আড়াই বছর পর ধুয়ে-মুছে পরিষ্কার হচ্ছে বঙ্গবন্ধুর সমাধিসৌধ, অংশ নিলেন শত শত নেতাকর্মী গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুই যুবকের সালথার ওসির সাহসিকতায় রক্ষা পেল মুকসুদপুর থানার অস্ত্র গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা রাজনৈতিক উত্তেজনার পর টুঙ্গিপাড়ায় ফিরছে স্বস্তির পরিবেশ ভয়ে বিএনপিতে যোগ দিয়েছিলেন, সংবাদ সম্মেলন করে পদত্যাগ টুঙ্গিপাড়ার মুরুন মিয়া খাঁর টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে বিএনপি থেকে যুবদল নেতার পদত্যাগ টুঙ্গিপাড়ায় বিএনপি থেকে চার নেতার পদত্যাগ টুঙ্গিপাড়া সরকারি কলেজের পূর্বের নামের ব্যানার টাঙালো ছাত্রলীগের নেতাকর্মীরা

সড়ক দুর্ঘটনায় সালথা উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতিসহ দুজন নিহত

সালথা সংবাদদাতা
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৫৭ Time View

সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের সালথা উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা মো. আনিচুর রহমান (৬০) ও কলা ব্যবসায়ী মো. ফারুক সেখ (৪০) নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ঝিনাইদহ—চুয়াডাঙ্গা মহাসড়কের সাধুহাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মাওলানা আনিচুর রহমান সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের কামদিয়া গ্রামের মৃত আব্দুর রশিদ মাওলানার ছেলে। তিনি উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ও কামদিয়া রহমানিয়া মহিলা মাদরাসার মুহতামিম ছিলেন। নিহত অপরজন কলা ব্যবসায়ী মো. ফারুক সেখ একই ইউনিয়নের ভাওয়াল গ্রামের মো. পান্নু শেখের ছেলে। কামদিয়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় সাবেক ইউপি সদস্য নুর ইসলাম বলেন, মাওলানা আনিচুর রহমান মাদরাসার শিক্ষকতার পাশাপাশি ফারুক সেখের সঙ্গে কলার ব্যবসা করতেন।

সোমবার রাত ১২টার দিকে তারা নিজেদের মালিকাধীন একটি মিনি ট্রাকে করে সালথা থেকে মেহেরপুর কলা আনতে যাচ্ছিলেন। যাওয়ার পথে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ঝিনাইদহের সাধুহাটি বাজারে তাদের ট্রাকটি পেঁৗছালে সড়কের স্পিড বেকার (বিট) পার হওয়ার সময় সামনে থাকা আরেকটি ট্রাকের পেছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তারা দুজন মারা যান। এ ঘটনায় ট্রাকচালক মতিয়ার রহমান আহত হন। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান বলেন, স্থানীয়দের খবরে ঘটনাস্থলে গিয়ে দেখি দুজন নিহত হয়েছেন। দুমড়ে—মুচড়ে যাওয়া ট্রাকে আহত অবস্থায় একজন আটকা পড়ে ছিলেন। আহত ব্যক্তিকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ দুটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!