1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি, ১৬৪ মণ্ডপে ৯৯ টন চাল বিতরণ কোটালীপাড়ার কৃতিসন্তান আবির শিকদার গোপালগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত টুঙ্গিপাড়ায় ৩০০ জেলে পরিবার পেল ৭.৫ টন ভিজিএফের চাল কোটালীপাড়ায় যুবদল নেতা দিদার দাড়িয়া বহিষ্কার: ‘পুরো ঘটনা না জেনেই সিদ্ধান্ত’ কাশিয়ানীতে খালের ভেতর পাকা স্থাপনা, এলজিইডির ব্লক সরিয়ে নির্মাণের অভিযোগ মধুখালীতে জমকালো নৌকাবাইচ ও কনসার্টের আয়োজন বিশ্ব শিক্ষক দিবসে সালথায় র‌্যালি ও আলোচনা সভা বীরগঞ্জে মায়ের মৃত্যুবার্ষিকীতে গরিব-দুস্থদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

মুকসুদপুরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫

 নিজস্ব সংবাদদাতা
  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৫৩ Time View

গোপালগঞ্জের মুকসুদপুরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে দুগ্রুপের মধ্যে সংঘর্ষে সতীশ রায় (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এই ঘটনায় আরও ৫ জন আহত হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) গভীর রাতে মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নের মহিষতলী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদেরকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে প্রেরণ করেছে মুকসুদপুর থানা পুলিশ। এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে বলে জানিয়েছে মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল। নিহত সতীশ রায় উপজেলার মহিশতলী গ্রামের শরৎ রায়ের ছেলে।

মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত শীতল চন্দ্র পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে ওই গ্রামের সুদীপ মৌলিক ও মিলন মন্ডলের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই বংশের লোকজনের মধ্যে লাঠিসোটা নিয়ে সংঘর্ষ শুরু হয়। এসময় একই গ্রামের সতীশ রায় সংঘর্ষ ঠেকাতে গেলে পিছন দিক থেকে কেউ একজন তার মাথায় আঘাত করলে তিনি মারাত্মক আহত হন। মারাত্মক আহতাবস্থায় মুকসুদপুর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!