1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সময় মানছেন না কর্মকর্তা, দেরিতে অফিসে এসে ভোগান্তিতে সেবাগ্রহীতারা গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১৮, মোট ২৫ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র

সদরপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও জাকের পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

সদরপুর প্রতিনিধি 
  • Update Time : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৫৪ Time View

ফরিদপুরের সদরপুরে জাকের পার্টির ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। গতকাল বিকালে সদরপুরের বাইশরশি ফরিদপুর স্পিনিং মিল মাঠে জাতীয় সংগীত পরিবেশন করে, জাতীয় ও দলীয় পতাকা এবং পায়রা ও বেলুন উড়িয়ে ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার ।  বাদ মাগরিব থেকে ওয়াক্তিয় নামাজের পাশাপাশি নফল ইবাদত বন্দেগী পালন করেন উপস্থিত ধর্মপ্রাণ মানুষেরা।
এ সময় জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেন,  বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) নির্দেশে জাকের পার্টি প্রতিষ্ঠিত হয়। একসময় জাকের পার্টির পতাকাতলে মুসলিম উম্মাহ্র ধর্মপ্রাণ মুসলমান ঐক্যবদ্ধ হবেন বলে খাজাবাবা ওসিয়ত করে ওফাত যান। বিশ্বওলীর মতাদর্শের জাকেরান মুরিদানরা জাকের পার্টির পতাকা তলে ঐক্যবদ্ধ রয়েছেন এবং জাকের পার্টির শান্তির পক্ষে কাজ করে, আগামীতেও দেশে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে চায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!