1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
লক্ষীপাশার বনখেকো তেলাব উজাড় করে দিচ্ছে গোপালগঞ্জের বন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুকে সালথা উপজেলা শিক্ষক সমিতির শুভেচ্ছা জাতীয় স্বার্থই হবে কূটনীতির মূল ভিত্তি, বিশ্বে মর্যাদাপূর্ণ অবস্থান গড়তে চান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ‎ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন ফকির তাইজুর রহমান শামা ওবায়েদ রিংকু পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় সালথার সোনাপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ সালথায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের অভিযান সবাইকে সাথে নিয়ে এলাকার উন্নয়নমূলক কাজ করতে চাই : ডঃ মোঃ ইলিয়াস মোল্লা কোটালিপাড়া পৌরসভার বর্জ্যে ক্ষতিগ্রস্ত মৎস অভয়াশ্রম ফুলেল শুভেচ্ছায় সিক্ত শামা ওবায়েদ রিংকু  ফরিদপুর-২ আসনে বিপুল ভোটে শামা ওবায়েদ বিজয়ী ‎

দুই দিন ধরে বিদ্যুৎহীন মুকসুদপুর, দুর্ভোগে জনজীবন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৩৮ Time View

মুকসুদপুরে দুই দিন ধরে বিদ্যুৎ সেবা বন্ধ থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। এতে জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
বিদ্যুৎ অফিস বলছে, জাতীয় গ্রিডের ব্রেকারে ত্রুটির কারণে এ সমস্যা দেখা দিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত শুক্রবার মধ্যরাত থেকে হঠাৎ বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। এরপর থেকে একটানা বিদ্যুৎ সংযোগ না থাকায় কারও বাসায় পানি নেই, ফ্রিজের জিনিসপত্রও নষ্ট হচ্ছে। এছাড়া অটোরিকশা কিংবা ইজিবাইকে চার্জ দিতে না পারায় ভোগান্তিতে পড়ছেন নিম্ন আয়ের মানুষ। শিল্প ও উৎপাদনমুখি কলকারখানাও বন্ধ রয়েছে। এতে ব্যবসায়ীরা ও নানা শ্রেণি-পেশার মানুষেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এভাবে এক নাগাড়ে দুই দিন বিদ্যুৎ না থাকায় জনজীবন অচল ও স্থবির হয়ে পড়েছে।
কয়েকজন ব্যবসায়ী জানান, গত দুইদিন বিদুৎ না থাকায় স মিলগুলো বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে গ্রাম পর্যায়ের ধান, গম, সরিষা, হলুদ গুড়া করা মিলগুলো। এতে বন্ধ রয়েছে নিত্যপ্রয়োজনীয় কাঁচা পণ্যের গুড়া ও প্যাকেটজাতকরণ। এসব প্রতিষ্ঠানের শ্রমিকদের দৈনিক আয় বন্ধ হওয়ায় বিষন্নতায় ভুগছেন সাধারণ খেটে খাওয়া মানুষরা।
কয়েকজন রিকশা ও অটোচালক জানান, বিদ্যুৎ না থাকায় ব্যাটারি চার্জ করতে পারেননি অটোরিকশা। তাই উপার্জনের জন্য ঘর থেকে বাইরে বের হতে পারছেন না তারা। করিম খাঁ নামের এক ভ্যানচালক বলেন, একদিকে বৃষ্টি, অন্যদিকে বিদ্যুৎ নেই। ব্যাটারি চার্জ করতে না পারায় ভ্যান নিয়েও বের হতে পারেননি। এতে আয় বন্ধ থাকলেও কিস্তির টাকা জোগাড়ের জন্য বিষন্নতায় ভুগছেন।

বিকাশ, ফ্ল্যাক্সিলোড ব্যবসায়ী সুমন মাতুব্বর জানান, গতকাল পর্যন্ত তার ব্যবসায়ী ফোনগুলো দিয়ে কাজ করতে পেরেছেন। কিন্তু আজ সকাল থেকে মোবাইল চার্জের ব্যবস্থা না থাকায়, ব্যবসা বন্ধ রয়েছে।

স্থানীয় কয়েকজন সংবাদকর্মী জানান, গত দুই দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট ধীর গতিতে চলছে। উপজেলায় গ্রামগুলোতে কোথাও কোথাও মোবাইল নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। এতে পেশাগত কাজ করতে নানা সমস্যায় পড়তে হচ্ছে তাদের।

মুকসুদপুর জেনাল অফিস এর ডিজিএম ও এজিএম এর মোবাইল বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তবে অন্য সূত্রে জানাগেছে, বিদ্যুতের জাতীয় গ্রিডের ব্রেকারে ত্রুটির কারণে মুকসুদপুরে বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়। তবে শনিবার রাতে ব্রেকার মেরামত করা হলেও এখন বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। তবে আজ সন্ধ্যার দিকে ধীরে ধীরে সব স্থানে বিদ্যুৎ পৌঁছে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!