1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে শুরু হলো সপ্তাহব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান আধুনিক মধুখালী গঠনে সাংবাদিকসহ সবার সহযোগিতা চাইলেন নবাগত ইউএনও মাসুদুর রহমান মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা  গোপালগঞ্জে একদিনে আওয়ামী লীগের ১৮ নেতার পদত্যাগ ঘোষণা যুব সমাজকে মাদকমুক্ত রাখতে বীরগঞ্জে দিনের ফুটবল টুর্নামেন্ট গোপালগঞ্জে স্কুলছাত্রী ও যুবককে নির্যাতনের মূলহোতা গ্রেফতার গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবিতে মধুখালীতে জামায়াতের গণমিছিল সদরপুরে জানালা ভেঙে স্কুলছাত্রীকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ: বাইকসহ আটক ২ ফরিদপুরে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর ছিনতাইকারী চক্রের নৃশংস হামলা দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-সভাপতিকে অব্যাহতি

রাজবাড়ীতে মাদকসহ দুই ভাই গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ৬৬৭ Time View

রাজবাড়ী সদর থানা এলাকার থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট ও এক কেজি গাঁজাসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তারা দুই ভাই দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। মঙ্গলবার(৪ জুলাই) সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা কালে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর গ্রামের মোজাহার শেখের দুই ছেলে মো. মোশারফ শেখ (৩৪) ও মো. রাকিব শেখ (৩১)।

গ্রেপ্তারের সময় তাদের কাছে থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট, এক কেজি গাঁজা এবং মাদক বিক্রি করা নগদ ১৬ হাজার ৬৩০ টাকা উদ্ধার করা হয়। রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর হোসেন খান আসামীদের গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে বলেন, আসামীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান জানতে পারি।পরে ঘন্টা ব্যাপি অভিযান চালিয়ে তাদের মাদক ও মাদক বিক্রির নগদ তথ্যসহ গ্রেপ্তার করি। তিনি আরও বলেন, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজবাড়ী সদর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!