1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে লাঠিখেলার জমজমাট আসর, মাতল নাগরগঞ্জ বালিয়াকান্দিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন টুঙ্গিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু মুকসুদপুরে কোকো ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ড্র, পুনঃখেলার সিদ্ধান্ত মধুখালীতে কার্টনে মিলল অজ্ঞাত ব্যক্তির ৬ খন্ড মরদেহ টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন

নিক্সনের বিরুদ্ধে মামলা, সঙ্গী জাফরউল্লাহর সমর্থকরা

ভাঙ্গা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬২৩ Time View

ফরিদপুর-৪ আসনের সাবেক এমপি মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় ১১০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এতে সাবেক এমপি জাফরউল্লাহর সমর্থকরাও রয়েছেন বলে জানা গেছে।
বুধবার রাতে ভাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাশেদুজ্জামান ওরফে তাসকিন রাজু বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় বাদী উল্লেখ করেন, গত ৩ আগস্ট দুপুরে স্কুল কলেজের শিক্ষার্থীরা কৈডুবি সদরদী রেলরাস্তার উপরে বৈষম্যবিরোধী আন্দোলন করছিল। এ সময় সাবেক এমপি নিক্সন চৌধুরী ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেনের নির্দেশে আসামিরা একত্রে হয়ে ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। প্রাণে বাঁচতে ঘটনাস্থল থেকে সরে যান আন্দোলনকারীরা। ভবিষ্যতে আন্দোলন করলে তাদের ঘরে ঘরে গিয়ে গুলি করে খুন করার হুমকি দেয় আসামিরা।
এদিকে নাম প্রকাশ না করা শর্তে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী বলেন, মামলায় নাম ঢুকিয়ে দেওয়া এবং মামলা থেকে নাম কেটে দেওয়ার নাম করে অনেক টাকা হাতিয়ে নিয়েছে বিএনপির কয়েকজন নেতা।
তবে টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি অভিযোগ অস্বীকার করেছেন মামলার বাদী তাসকিম রাজু। এ বিষয়ে জানতে ফরিদপুর-৪ আসনের সাবেক এমপি নিক্সন চৌধুরী ও ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান শাহাদাৎ হোসেন পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। ভাঙ্গা থানার ওসি মো. মামুন আল ইসলাম বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতিসাপেক্ষে ভাঙ্গা থানায় মামলাটি রেকর্ড করা হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!