1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাইরাল ‘লাইলী খালা’র আবদার পূরণ করলেন মানবিক প্রশাসক আফজাল হোসেন খান পলাশ পাট জাগে পানির অভাব দূর হবে, জানালেন ফরিদপুর জেলা প্রশাসক ভাঙ্গা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা (ওকাপ) কর্তৃক ফরিদপুরে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধ ও দমন আইন বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে কর্মশালা ঈদুল আজহা উপলক্ষে ভোগনগরে ভিজিএফ চাল বিতরণ “জুলাই সনদ নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে” ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন সদরপুরে শুরু হয়েছে “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার নতুন কার্যকরী সংসদ গঠন ভাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

শেখ হাসিনা-লাবু চৌধুরীসহ ১১৪ জনের বিরুদ্ধে বাড্ডা থানায় হত্যা মামলা

ডেস্ক রিপোর্ট
  • Update Time : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৯৮ Time View

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরীসহ ১১৪ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আসামি করা হয়েছে। মামলায় লাবু চৌধুরীকে ৮ নম্বর আসামি করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার বাড্ডা থানা সূত্রে এ মামলার বিষয়টি জানা গেছে।

এর আগে ঢাকা মহানগরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট নম্বর ১০-এর বিচারক মো. মোশাররফ হোসেনের নির্দেশে গত ১ সেপ্টেম্বর বাড্ডা থানায় মামলাটি দায়ের করা হয়। যার মামলা নম্বর: চ- ০৩/২৪ (বাড্ডা)। মামলার বাদী ফরিদপুর জেলার সালথা উপজেলার খলিশাডুবী এলাকার মৃত ইনসুর মাতুব্বরের ছেলে হাসিবুল হাসান লাবলু। গত ০৫ আগস্ট ঢাকার মধ্য বাড্ডার ব্রাক বিশ্ববিদ্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় মো. সিরাজুল বেপারী নামে এক তরুণ গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় এ হত্যা মামলাটি দায়ের করা হয়। নিহত হওয়া সিরাজুল বেপারীর গ্রামের বাড়ি ফরিদপুর সদরের তাইজুদ্দীন মুন্সির ডাঙ্গী গ্রামে। তিনি ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। মামলার বাদী হাসিবুল হাসান লাবলু নিহতের খালাতো ভাই বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!