1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে ফরিদপুরে সচেতনতামূলক সভা বোয়ালমারীতে ইউপি সদস্যের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্তের অভিযোগ : বিচার দাবিতে সংবাদ সম্মেলন গোপালগঞ্জ সদর উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত মধুখালীতে আড়ম্বরপূর্ণ পরিবেশে বাণিজ্য মেলা ও বৈশাখী উৎসবের উদ্বোধন যৌতুকের টাকার জন্য স্ত্রী হত্যা : ফরিদপুরে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড শ্বশুরবাড়িতে জামাইদের তাণ্ডব: ঘোড়া ও নগদ টাকাসহ মালামাল লুট সালথায় মাদক ব্যাবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা ফরিদপুরে র‍্যাবের জালে ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত নিউজের প্রতিবাদে সংবাদ সম্মেলন সালথায় পূর্ব শত্রুতার জেরে পাট ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ

ফরিদপুরের মোশাররফ-বাবর খন্দকারসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

বাঙ্গালী খবর রিপোর্ট
  • Update Time : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬০৪ Time View

ফরিদপুরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনসহ (৭৫) জেলা আওয়ামী লীগ ও দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের ১৫ জনের নামে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেছেন মো. দিলদার হোসেন সবুজ (৫০) নামে এক ব্যক্তি। তিনি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দমন (দ্রুত বিচার) আদালতে অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগটি আমলে নিয়ে কোর্টটির বিচারক নাসিম মাহমুদ ৭২ ঘণ্টার মধ্যে মামলা হিসেবে নিতে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের আদালতের কোর্ট পুলিশের পরিদর্শক আবুল খায়ের মিয়া।
ওই মামলায় অন্যদের মধ্যে রয়েছেন, খন্দকার মোশাররফ হোসেনের ভাই সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর (৭০), শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার নাজমুল ইসলাম লেভী (৫৮), সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম জীবন (৩৫), সুপ্ত খান (২৮), সাদমান সৌমিক (২৭), অমিত সরকারসহ ১৫ জন। এছাড়া অজ্ঞাতনামা হিসেবে আরও ৩০-৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে।
ওই মামলায় বলা হয়েছে, ২০১৯ সালের ২৬ মার্চ ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা ফুল দিতে যান। ফুল দিয়ে ফেরার পথেই ভাঙ্গা রাস্তার মোড়ে এলে খন্দকার মোশাররফ হোসেনের হুকুমে নেতা-কর্মীদের ওপর উল্লেখিতরা হকিস্টিক, লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র রামদা নিয়ে হামলা করে। এতে জেলা স্বেচ্ছাসেবক দলের তৎকালীন আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েলকে খুন করার উদ্দেশে খন্দকার নাজমুল ইসলাম লেভী ও সাইফুল ইসলাম জীবন রামদা দিয়ে মাথায় কোপ দেয়। এরপর মৃত্যু নিশ্চিত করার জন্য হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে অন্যরা।
এই হামলায় অভিযোগকারীও আহত হন এবং আহতরা পালিয়ে থেকে চিকিৎসা নেন বলে উল্লেখ করেন মামলায়।
বাদীপক্ষের আইনজীবী হাবিবুর রহমান হাবিব বলেন, ‘অভিযোগটি দ্রুত বিচার আদালতের মামলা হিসেবে নেওয়া হয়েছে। বিচারক নাসিম মাহমুদ আগামী ৭২ ঘণ্টার মধ্যে ফরিদপুর কোতোয়ালী থানায় মামলা রুজু করে তদন্তের জন্য ওসিকে নির্দেশ দিয়েছেন। ’
এ ব্যাপারে কোতোয়ালী থানার ওসি মো. হাসানুজ্জামান বলেন, আদালতে একটি অভিযোগ হয়েছে শুনেছি। এখন কোর্ট থেকে থানায় পাঠালে তা রুজু করে তদন্ত করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

‎ফারুক মাতুব্বর অভিযোগ করে বলেন, হেমায়েত মাতুব্বর একটি জমি বাচ্চু চোকদারের কাছে বিক্রি করেন কিন্তু জমি বুঝিয়ে দিচ্ছিল না। যার কারনে আজ পুলিশের উপস্থিতি শালিস হয়েছিল এবং আগামী সোমবার মাপজোপের সিদ্ধান্ত জানানো হয়। কিন্তু শেষ পর্যায়ে হেমায়েত মাতুব্বরের ভাই ফয়সাল মাতুব্বর, আসলাম সহ ১০ থেকে ১৫ জন এসে ঝামেলা করতে থাকে। এক পর্যায়ে তাঁরা আমার লোকজনকে ধাওয়া দিয়ে বাড়িঘর ভাঙচুর, লুটপাট করে। আমার অফিসেও ভাঙচুর করেছে। তাঁরা হুমকি-ধমকি দিয়ে বলতেছে, এদেশে বিএনপির লোকজন থাকতে পারবে না। ‎ ‎তিনি বলেন, আমি বিএনপি করার কারনে বিগত ১৭ বছর বাড়ি ছাড়া হয়েছি। এখনও আওয়ামী লীগের লোকজন আমাদের অত্যাচার নির্যাতন শুরু করেছে। আমাদের নিরীহ মানুষের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেছে। এই হেমায়েত বিস্ফোরক মামলার আসামী, বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলামের (পররাষ্ট্র প্রতিমন্ত্রী) গাড়ি ভাঙচুরের আসামীও। আগামী ২৪ ঘন্টার মধ্যে আমি তাকে গ্রেপ্তারের দাবি জানাই। সংক্ষিপ্ত বক্তব্য করে দেন

© All rights reserved © 2023
error: Content is protected !!