1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ পালিত এনডিসি থেকে ক্যাপস্টোন কোর্স সম্পন্ন করলেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ পুষ্টি বৈষম্য দূর করে স্বনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান: মধুখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত ফরিদপুরের নতুন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম চট্টগ্রামে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ ও সমাবেশ চরভদ্রাসনে পুলিশকে আহত করে পালানো সেই কবির খান ঢাকায় গ্রেপ্তার হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন: ফরিদপুরে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক প্রচারণার উদ্বোধন অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদের বিরুদ্ধে ফরিদপুরে বিধবা নারীর মানববন্ধন সালথায় অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন, প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ ‎ ‎ ফরিদপুরে কঠোর নিরাপত্তায় এসএসসি ও সমমান পরীক্ষা শুরু: কেন্দ্র পরিদর্শনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা

গোপালগঞ্জে হাসপাতালে স্বাস্থ্যসেবা বন্ধ

গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪২৬ Time View

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে কমপ্লিট শাটডাউনের অংশ হিসাবে গোপালগঞ্জের সরকারি হাসপাতালগুলোতে বহির্বিভাগ সেবা বন্ধ রয়েছে। এছাড়া ওয়ার্ডে ওয়ার্ডে স্বাস্থ্যসেবা দেয়া বন্ধ রেখেছে ইন্টার্ন চিকিৎসকরা। সোমবার (২ সেপ্টেম্বর) সকালে গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ ও হাসপাতাল ও গোপালগঞ্জ ২৫-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের বহির্বিভাগ বন্ধ রাখা হয়েছে। এতে দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগীরা পড়েছেন ভোগান্তিতে। ডাক্তার দেখাতে না পেরে রোগীদের নিয়ে হাসপাতাল ঘুরে ঘুরে অনেকেই ফিরে যাচ্ছে বাড়ি। অনেকে আবার ডাক্তার দেখাতে ছুটছেন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে।

বাগেরহাটের মোল্লাহাট থেকে রোগী নিয়ে আসা মো. আব্দুর রহমান মুন্সী বলেন, আমার চাচা খুব অসুস্থ। তাকে ডাক্তার দেখানোর জন্য গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছি। কিন্তু এখানে স্বাস্থ্য সেবা বন্ধ রেখেছে ডাক্তাররা। এতে আমরা ভোগান্তিতে পড়েছি। এখন প্রাইভেট ক্লিনিকে দেখাতে হবে। পিরোজপুরের নাজিরপুরের বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, আমার বাচ্চাকে ডাক্তার দেখানোর জন্য শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ ও হাসপাতাল নিয়ে এসেছি। কিন্তু এখানে ডাক্তার নেই, তারা কর্মবিরতি ডেকেছে বলে শুনেছি। এখন বাচ্চাকে ডাক্তার না দেখিয়ে ফিরে যেতে হচ্ছে। শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক প্রেমানন্দ মণ্ডল বলেন, বহির্বিভাগ বাদে জরুরি সেবা ও ভর্তি রোগীদের সেবা দেয়া হচ্ছে। ইন্টার্ন চিকিৎসকরা যাতে কাজে ফিরে আসে সে বিষয়ে আলোচনা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!