1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সদরপুরে নতুন প্রজন্ম মানবিক সংগঠনের দ্বিতীয় বছরের পদার্পণে মিলনমেলা সদরপুর চরাঞ্চলের মানুষের ভাগ্যবদলে সরকারি মুরগি বিতরণ মুকসুদপুরে জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা মুকসুদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু গোপালগঞ্জ সদর নির্বাচন অফিসে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠনের দাবি জাঁকজমকপূর্ণ আয়োজনে সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ‎ মুকসুদপুরে মাদকবিরোধী আন্দোলন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বীরগঞ্জে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে ফার্মেসিগুলোতে মোবাইল কোর্ট, জরিমানা ১৫ হাজার টাকা টুঙ্গিপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত, গুরুত্ব পেল নিরাপদ খাদ্য উৎপাদন

সঠিক বার্তা তুলে ধরেন আমরা আপনাদের সাথে আছি: জামায়াতে আমির মাও: আবুল ফজল মুরাদ

হারুন-অর-রশীদ
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ৫৫০ Time View

ফরিদপুরের সালথা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল ফজল মুরাদ বলেন, জামায়েত ইসলাম একটি আদর্শিক ইসলামিক দল। এই দল ব্যক্তি, সমাজ, দেশকে, ইসলামী আদর্শে চলা। ২০০৬ সালের পরে থেকে আমরা ভোট দিতে পারিনেই।
২০২৪ সালের ৫ই আগস্ট থেকে আমরা স্বাধীনতা পেয়েছি। সালথা উপজেলার বিভিন্ন হাট বাজারে গিয়েছি এবং প্রতিটি মানুষের কথা শুনেছি, আমরা তাদের দাওয়াত দিয়েছি। আমরা জনবল বাড়ানোর জন্য আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। প্রতিটি ইউনিয়ন ওয়ার্ডে আমরা কাজ করছি।

সাংবাদিক ভাইয়েরা আপনারা সঠিক বার্তা তুলে ধরেন আমরা আপনাদের সাথে আছি।
বর্তমান অন্তর্বতীকালীন সরকার সংস্কার করছেন, এই সংস্কারের পর জামায়েত ইসলামী প্রতিটি নির্বাচন অংশগ্রহণ করবে। দল মত নির্বিশেষে সবার সাথে আমরা মিলে মিশে চলতে চাই। এ সংগঠন প্রত্যন্ত অঞ্চলের মানুষের ভালোবাসার সংগঠন।

বুধবার (২৮ আগস্ট) বিকালে সালথা উপজেলা মডেল মসজিদের হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার এসব কথা বলেন ফরিদপুরের সালথা উপজেলা জামায়াতে ইসলামীর আমির।

সালথা উপজেলা জামায়াতে ইসলামীর সমন্বয়কারী মো. ওয়ালীউজ্জামানের উপস্থাপনায় এই মত বিনিময় সভায় বক্তব্য রাখেন- সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্লা, সাধারন সম্পাদক নুরুল ইসলাম নাহিদ সহ সালথা প্রেসক্লাবের অন্যন্য সাংবাদিকগন এবং সালথা উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মো. মিকাইল হোসেন, জামায়াতে ইসলামীর আটঘর ইউনিয়নের সভাপতি মো. তরিকুল ইসলাম, রামকান্তপুর ইউনিয়নের সভাপতি মো. মুকুল হোসেন, সালথা উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. ইমামুল শেখ প্রমূখ।

এসময় আরো উপস্থিত ছিলেন , চ্যানেল এস এর সালথা প্রতিনিধি আবু নাছের হোসাইন, প্রেসক্লাবের সহসভাপতি মনির মোল্যা, হারুন অর রশিদ, সাইফুল ইসলাম, চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, সাংবাদিক মজিবুর রহমান, আরিফুল ইসলাম, মারুফ হোসেন, জাকির হোসেন, শরিফুল হাসান, মোশারফ মাসুদ, আকাশ সাহাসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!