1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ১০০ বন্যাকবলিত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে —- মঞ্জুরুল ইসলাম এমপি গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেপ্তার, জেল ও জরিমানা গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতা বাড়াতে জেলা প্রশাসনের আলোচনা সভা গোপালগঞ্জে মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত মুকসুদপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না জাল আটক অতঃপর ফেরত ফরিদপুর চিনিকলে জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফরিদপুরে সবজি বিক্রেতা ফয়সাল হত্যা: ১৪ বছর পর ৩ জনের মৃত্যুদণ্ড হত্যা মামলার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, সেই সুযোগে পাট কাটায় বাধা ও প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ ‎

নগরকান্দায় শামা ওবায়েদ এর নামে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

নগরকান্দা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৫৫৮ Time View

ফরিদপুর—২ আসনের (নগরকান্দা—সালথা) বিএনপির এমপি প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু এর নামে একটি হত্যা মামলা দায়ের করেছে বিএনপির অপর একটি গ্রুপ। স্থানীয় নেতাকর্মীরা তা ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা বলে অভিযোগ করেছেন। মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ১০ টায় এ মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন নগরকান্দা উপজেলার স্থানীয় জনতা ও নেতাকর্মীরা। এসময় তারা পেট্রোল পাম্পের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহ—সভাপতি আলিমুজ্জামান সেলু, সহ—সভাপতি মাহাবুব আলী মিয়া, যুগ্ম—সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জাজরিস,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মণ্ডল, পৌর বিএনপির সিনিয়র সহ—সভাপতি মো. সানোয়ার হোসেস মিয়া প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, শামা ওবায়েদ নগরকান্দায় না থাকা সত্ত্বেও নগরকান্দা—সালথা বিএনপিকে দুর্বল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে তার নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই। প্রসঙ্গত, গত ২১ আগস্ট নগরকান্দা বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে কবির ভূইয়া (৫৫) নামে একজন নিহত হয়। কবির ভূইয়া শহিদুল ইসলাম বাবুলের সমর্থক ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!