1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মধুখালীতে গাঁজাসহ মাদক কারবারি জনতার হাতে আটক মধুখালীতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ  সদরপুরে নতুন প্রজন্ম মানবিক সংগঠনের দ্বিতীয় বছরের পদার্পণে মিলনমেলা সদরপুর চরাঞ্চলের মানুষের ভাগ্যবদলে সরকারি মুরগি বিতরণ মুকসুদপুরে জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা মুকসুদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু গোপালগঞ্জ সদর নির্বাচন অফিসে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠনের দাবি জাঁকজমকপূর্ণ আয়োজনে সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ‎ মুকসুদপুরে মাদকবিরোধী আন্দোলন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বীরগঞ্জে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নরসিংদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

শাখাওয়াত প্রধান
  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৪৪৯ Time View

নরসিংদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি চিনিসপুর বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন শহর প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ নাসির উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ কবির হোসেন, সাধারন সম্পাদক ওসমান মোল্লা সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা দলীয় নেতাকর্মীদের উদ্দেশ করে বলেন, অন্য কোন দলের নেতাকর্মীকে দলে ভেড়ানো যাবে না। কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। যদি কেউ বিশৃঙ্খলা তৈরি করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!