1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সদরপুরে নতুন প্রজন্ম মানবিক সংগঠনের দ্বিতীয় বছরের পদার্পণে মিলনমেলা সদরপুর চরাঞ্চলের মানুষের ভাগ্যবদলে সরকারি মুরগি বিতরণ মুকসুদপুরে জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা মুকসুদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু গোপালগঞ্জ সদর নির্বাচন অফিসে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠনের দাবি জাঁকজমকপূর্ণ আয়োজনে সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ‎ মুকসুদপুরে মাদকবিরোধী আন্দোলন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বীরগঞ্জে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে ফার্মেসিগুলোতে মোবাইল কোর্ট, জরিমানা ১৫ হাজার টাকা টুঙ্গিপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত, গুরুত্ব পেল নিরাপদ খাদ্য উৎপাদন

চরভদ্রাসনে মোস্তফার দোকানে হামলা লুটপাট ও ভাঙচুরের অভিযোগ

বিশেষ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৫৮৭ Time View

ফরিদপুর জেলার চরভদ্রাসনের বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তফার আল মদিনা সেনেটারি এন্ড টাইলস এর দোকানে গত ০৬/০৮/২০২৪ইং তারিখ দেশের রাজনৈতিক অস্থিরতার সুযোগে একদল দুষ্কৃতকারীরা ব্যাপক ভাঙচুর করে। লুটপাট করে নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে ।

এসময় প্রায় ৩০-৩৫ জনের একটি সংঘবদ্ধ চক্র অতর্কিত হামলা করে এবং মোস্তফার ছেলে কে এবং দোকানের কর্মচারীদের মারধর করে নগদ টাকা লুটপাট করে নিয়ে যায়।

গোলাম মোস্তফার ব্যবসা প্রতিষ্ঠানে হামলার পূর্বে তারা চরভদ্রাসন থানা ও উপজেলা অফিসে হামলার পরিকল্পনা করে।

কিন্তু ফরিদপুর জেলা বিএনপির আহবায়কের নির্দেশে শাজাহান শিকদার (সভাপতি)চরভদ্রাসন থানা বিএনপি, মারুফ মৃধা ও গোলাম মোস্তফাকে যেন চরভদ্রাসনে কোন ধরনের হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের স্বীকার না হয়। জেলা কমিটির সেই নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করেন, চরভদ্রাসন থানা ও উপজেলা কে সুরক্ষা করার জন্য।

মঞ্জু মৃধা ও গোলাম মোস্তফা সতর্কতাপূর্ন পদক্ষেপ নেয়, বিধায় হাইব্রিড নেতা ও দুর্বৃত্তরা তাদের অসৎ উদ্দেশ্যে স্বার্থকে ব্যর্থ হয়।

এরই জের ধরে গোলাম মোস্তফার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও লুটতরাস চালায় প্রায় ঘণ্টা ব্যাপী।

হামলা কারণ সম্পর্কে গোলাম মোস্তফা জানান, যে সকল দুর্বৃত্তরা হামলা চালায় তাদের মধ্যে নেতৃত্বে ছিল নুরু মোল্লা ও ওহাব মোল্লা। এবং নুরু মোল্লার দুই ছেলে শহীদ, জাহিদসহ সাত্তার, আবু সাঈদ, ও মেহেদী খান ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক চরভদ্রাসন থানা দীপু মীর,সাব্বির মীরসহ আরো অনেকে।

আমার দোকান ঘরে শাটার কুপিয়ে এবং জোরপূর্বক প্রবেশ করে দোকান থাকা নগদ তিন লক্ষ টাকা এবং অনুমান সব কিছু মিলিয়ে ১০ থেকে ১৫ লক্ষ টাকা ক্ষতি করে।

গোলাম মোস্তফা আরও বলেন এই ধরনের ন্যাক্কারজনক ঘটনায় জড়িত সংঘবদ্ধ চক্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি ।

অভিযোগের বিষয়ে জানতে চাইতে ওহাব মোল্লার মুঠোফোনে কল করা হলে মুঠোফোন ব্যস্ত পাওয়া যায়। তাই অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!