1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

সদরপুরে লুট হওয়া শটগানের গুলিতে আহত পলাশের ৬ দিন পরে মৃত্যু

সদরপুর প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৪৯৫ Time View

ফরিদপুরের সদরপুর থানা থেকে লুট হওয়া শটগানের গুলিতে আহত পলাশ (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

ছয়দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোমবার (১২ আগস্ট) সকালে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত পলাশ সদরপুরে আটরশির হোটেল ব্যবসায়ী মোশাররফ হোসেনের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, পলাশ তার বাবার সঙ্গে হোটেলে কাজ করতেন। ৬ আগস্ট সকালে হোটেল থেকে তার দুই বন্ধু তাকে ডেকে নিয়ে যান। এরপর আড়াইরশি গ্রামে মোসলেম মাতুব্বরের বাড়িতে যান। ওই বাড়ির একটি কক্ষে পলাশের মাথায় শটগানের গুলি লাগে। দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে নেওয়া হয়। ছয়দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর আজ ভোর ৬টার দিকে মারা যান পলাশ। স্থানীয় সূত্র জানায়, পলাশকে গুলি করা অস্ত্রটি সদরপুর থানা থেকে লুট হওয়া একটি শটগান। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন বিকেলে সদরপুর থানা থেকে ওই শটগান লুট করা হয়েছিল। অস্ত্রটি আটরশির একটি পরিত্যক্ত ভবন থেকে উদ্ধার করে সদরপুরের আনসার বাহিনী। পরে ফরিদপুর সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। তবে সদরপুর থানার কার্যক্রম পরিপূর্ণভাবে সচল না হওয়ায় এখনো এ বিষয়ে কোনো মামলা হয়নি। এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। কিন্তুু লুট হওয়া অস্ত্রের গুলিতে তিনি মারা গেছেন কি না, সে বিষয়ে আমাকে কেউ কিছু জানাননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!