1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাইরাল ‘লাইলী খালা’র আবদার পূরণ করলেন মানবিক প্রশাসক আফজাল হোসেন খান পলাশ পাট জাগে পানির অভাব দূর হবে, জানালেন ফরিদপুর জেলা প্রশাসক ভাঙ্গা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা (ওকাপ) কর্তৃক ফরিদপুরে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধ ও দমন আইন বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে কর্মশালা ঈদুল আজহা উপলক্ষে ভোগনগরে ভিজিএফ চাল বিতরণ “জুলাই সনদ নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে” ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন সদরপুরে শুরু হয়েছে “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার নতুন কার্যকরী সংসদ গঠন ভাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

মুকসুদপুরে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ৬৫৫ Time View

বঙ্গবন্ধু কন্যা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনতে শপথ নিয়েছে গোপালগঞ্জ জেলার মুকসুদপুরের ভাবড়াশুর ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযগী সংগঠনের নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার বালিয়াকান্দি বাজেরে বিক্ষোভ সমাবেশ পালন শেষে শপথ বাক্য পাঠ করান মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম সিকদার।
নেতারা সমবেত কন্ঠে বলেন, “আমি শপথ করছি যে, যতদিন পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে না আনবো ততদিন পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না।
আমি আরো শপথ করছি যে, তাঁর উপর ঘটে যাওয়া সকল প্রকার অন্যায়ের প্রতিশোধ নিবো। আজ থেকে আমাদের আন্দোলন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা। আমাদের এই শপথ মহান রব্বুল আলামীন কবুল করুক। আমিন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।”
শপথ কালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম সিকদার ও ভাবড়াশুর ইউনিয়নের চেয়ারম্যান ও মুকসুদপুর উপজেলা যুবলীগের আহবায়ক রিফাতুল আলম ( মুছা), ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুন্নুমোল্লা, সাধারণ সম্পাদক সেলিম, ২ ওয়ার্ড মেম্বর আব্দুল হাই মোল্যাসহ ইউনিয়ন আওয়ামী লীগের ও সহযগী সংগঠনের সকল নেতা কর্মীরা।
এরআগে ভাবড়াশুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীরা লাঠি সোটা নিয়ে বিক্ষোভ মিছিল পালন করে। মিছিলের নেতৃত্ব দেন ভাবড়াশুর ইউনিয়নের চেয়ারম্যান ও মুকসুদপুর উপজেলা যুবলীগের আহবায়ক রিফাতুল আলম ( মুছা) ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!