1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে কোকো ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ড্র, পুনঃখেলার সিদ্ধান্ত মধুখালীতে কার্টনে মিলল অজ্ঞাত ব্যক্তির ৬ খন্ড মরদেহ টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

ফরিদপুর প্রেসক্লাবে বিএনপি’র সংবাদ সম্মেলন 

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ৭৮২ Time View

ফরিদপুর প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ‌এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় ফরিদপুর প্রেসক্লাব এর সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুলের সঞ্চালনায় ‌ এতে সাংবাদিকদের বিভিন্ন তথ্য প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিঙ্কু ।
বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম,
ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইচ্ছা, মহানগর বিএনপির আহবায়ক ‌ এ এফ এম কাইয়ুম জঙ্গি
এ সময় ফরিদপুর জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপি নেতা কর্মীদের উপর বিভিন্ন ঘটনা বর্ণনা করা হয়।
এতে বলা হয় অনেক আত্মত্যাগের বিনিময়ে যে বিজয় অর্জন করেছে সেটাকে ধরে রাখতে হবে। এ বিজয় টি নিয়ে যেন কোন অপতৎপরতা করা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। বক্তারা বলেন ‌স্বাধীনতার পরে এত বড় বিজয় ‌বাংলাদেশের লোকজন দেখেনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট নির্দেশ দেশে যেন কোনরকম বিশৃঙ্খলা পরিবেশ তৈরি না হয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখে এজন্যই সবাইকে এখন থেকে কাজ করতে হবে। সবাইকে এই মুহূর্তে শান্ত থাকতে হবে বলেও সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানানো হয়। এ সময় ফরিদপুর প্রেস ক্লাবের সদস্য বৃন্দ এবং বিভিন্ন ‌ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ‌ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!