1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি, ১৬৪ মণ্ডপে ৯৯ টন চাল বিতরণ কোটালীপাড়ার কৃতিসন্তান আবির শিকদার গোপালগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত টুঙ্গিপাড়ায় ৩০০ জেলে পরিবার পেল ৭.৫ টন ভিজিএফের চাল কোটালীপাড়ায় যুবদল নেতা দিদার দাড়িয়া বহিষ্কার: ‘পুরো ঘটনা না জেনেই সিদ্ধান্ত’ কাশিয়ানীতে খালের ভেতর পাকা স্থাপনা, এলজিইডির ব্লক সরিয়ে নির্মাণের অভিযোগ মধুখালীতে জমকালো নৌকাবাইচ ও কনসার্টের আয়োজন বিশ্ব শিক্ষক দিবসে সালথায় র‌্যালি ও আলোচনা সভা বীরগঞ্জে মায়ের মৃত্যুবার্ষিকীতে গরিব-দুস্থদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

বহুগ্রাম উচ্চ বিদ্যালয়ের সভাপতির সংবাদ সম্মেলন

মুকসুদপুর প্রতিনিধি 
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৬১৩ Time View

বহুগ্রাম পিসি উচ্চ বিদ্যালয়ে কয়েকটি পদে নিয়োগ পরীক্ষায় স্থানীয়দের বাধা ও হামলার এবং ভিত্তিহীন মামলা এবং আদলতের ভুয় আদেশ দিয়ে বিভ্রান্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডা.অধীর কুমার দাস। ৮ জুলাই সোমবার দুপুরে মুকসুদপুর প্রেসকাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নীরদবরণ মজুমদার।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অধীর কুমার দাস জানান, বিদ্যালয়ে স্বচ্ছছতার সাথে কয়েকটি পদে নিয়োগের আবেদন গ্রহণ করা হয়। পরবর্তীতে নিয়োগ পরীক্ষার দিনে এলাকার কিছু অসাধু লোক টাকার বিনিময়ে কিছু অযোগ্য প্রার্থীদেকে নিয়োগের জন্য চাপ দেন। কিন্তু ম্যানেজিং কমিটি যোগ্য লোককে নিয়োগের ব্যাপারে অটল থাকায় ওই এলাকার টাউট বলে বিবেচিত লোকদের দিয়ে পরিতোষ সরকার, প্রদীপ দাস নিয়োগের ব্যাপারে অবৈধ তদবির করেন। এবং চরম বিরোধীতা করেন। তাদের তদবির না রাখায় নিয়োগ পরীক্ষার দিনে তারা হামলা করে। পরবর্তীতে বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করান। তারা বিজ্ঞ আদালতে মামলা করলে বিজ্ঞ আদালত আমাদের কারণ দর্শাও নোটিশ করে। কিন্ত ওই টাউট লোকদের প্ররোচনায় বাদী বিজ্ঞ আদালতের নির্দেশনার বাইরে নিয়োগ স্থগিত করেছেন বলেআইনজীবির নামে ভুয়া অবহিতকরন নোটিশ দেয়।
এব্যাপারে গোপালগঞ্জ জজ আদালতের সিনিয়র আইনজীবি এ্যাডভোকেট মুন্সী আতিয়ার রহমান জানান, তাদের দুই সহকর্মী আইনজীবি প্রভাবিত হয়ে আদালতের পক্ষে ভিত্তিহীন ‘অবহিত করণ ’ নোটিশ জারি করেছেন। যা উকিলবার, বার কাউন্সিল এমনকি আদালতের ভাবমুর্তিকে দারুনভাবে ক্ষুন্ন করেছে। যা অনভিপ্রেত।
এব্যাপারে জানতে চাইলে পরিতোষ সরকার বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পন্ন মিথ্যা ও বানোয়াট, আমি এ অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি অভিযোগ কারীদের বিরুদ্ধে মানহানি মামলা করবেন বলেও জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!