1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সমর্থক পরিচয় দিলেও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেতা ইউনুস শেখ ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক, মুখে ফিরল জীবিকার হাসি রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা কোটালীপাড়ায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, টুঙ্গিপাড়ার পানিবন্দী এলাকা পরিদর্শনে এমপি বীরগঞ্জে মোহনপুর ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা সন্তানদের অবহেলায় অসহায় ৯৭ বছরের বৃদ্ধ, ভরণপোষণের দাবিতে থানায় অভিযোগ মধুখালীতে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের কঠোর অবস্থান, ভূমিসেবায় গতি আনায় বাড়ছে জনআস্থা

সুস্থ জাতি গড়ার জন্য খেলাধুলা খুবই প্রয়োজন

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৬৭৪ Time View

ফরিদপুরের সালথায় আজ (বৃহস্পতিবার ১১ জুলাই) বিকাল ৪টায় সালথা উপজেলা প্রশাসনের আয়োজনে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০২৪এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতির্থীর বক্তব্যে ফরিদপুর ২ আসনের সংসদ সদস্য কৃষিবিদ শাহদাব আকবর লাবু চৌধুরী এমপি বলেছেন তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।
তরুণ প্রজন্ম যাতে খেলাধুলা ও লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে তারা যেন সকল খারাপ অভ্যাস থেকে দূরে থাকতে এবং আমাদের শারিরিক গঠনসহ মানসিক গঠনে সুস্থ জাতি গড়ার জন্য খেলাধুলা খুবই প্রয়োজন। লাবু চৌধুরী আরো বলেন সালথা-নগরকান্দায় কোন সন্ত্রাসী মাদক কারবারীর জায়গা হবে না। আমরা সকলে মিলে এই এলাকাকে সন্ত্রাস মুক্ত করবো ইনশাআল্লাহ। এই খেলায় ভাওয়াল ইউনিয়ন একাদশ ০১-০০ গোলে হারিয়ে মাঝারদিয়া ইউনিয়ন একাদশকে পরাজিত করে। খেলা শেষে বিজয়ী দল প্রধান অতিথির হাত থেকে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করেন। খেলার শুরুতে জাতীয় সংগীতের সাথে সাথে পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করেন অতিথিরা।

উক্ত ম্যাচে ভাওয়াল ইউনিয়ন একাদশ বনাম মাঝারদিয়া ইউনিয়ন একাদশ অংশ গ্রহণ করে। উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শওকত হোসেন মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: মোর্শদা খানম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, মাঝারদিয়া ইউপি চেয়ারম্যান আফসার উদ্দিন মাতুব্বর, গট্টি ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান লাভলুসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!