1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে ফরিদপুরে সচেতনতামূলক সভা বোয়ালমারীতে ইউপি সদস্যের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্তের অভিযোগ : বিচার দাবিতে সংবাদ সম্মেলন গোপালগঞ্জ সদর উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত মধুখালীতে আড়ম্বরপূর্ণ পরিবেশে বাণিজ্য মেলা ও বৈশাখী উৎসবের উদ্বোধন যৌতুকের টাকার জন্য স্ত্রী হত্যা : ফরিদপুরে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড শ্বশুরবাড়িতে জামাইদের তাণ্ডব: ঘোড়া ও নগদ টাকাসহ মালামাল লুট সালথায় মাদক ব্যাবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা ফরিদপুরে র‍্যাবের জালে ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত নিউজের প্রতিবাদে সংবাদ সম্মেলন সালথায় পূর্ব শত্রুতার জেরে পাট ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ

ফরিদপুরে পালিত হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা

বাঙ্গালী খবর রিপোর্ট
  • Update Time : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৪১০ Time View

ফরিদপুরে পালিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। এ উপলক্ষ্যে আজ রবিবার  দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকাল সাড়ে সাতটায় শহরের গোয়ালচামটে অবস্থিত শ্রী ধাম শ্রী অঙ্গন থেকে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা  শহর প্রদক্ষিণ করেন।

 

এটি শহরে ব্রাহ্মণকান্দা শ্রী অঙ্গন  প্রদক্ষিণ  শেষে সূচনাস্থানে ফিরে আসে। এরপর সকাল আটটার দিকে  চৌধুরী বাড়ি দুর্গা মন্দিরের উদ্যোগে  একটি রথ  শহর প্রদক্ষিণ করে শ্রীধাম শ্রী অঙ্গনে  এসে শেষ হয়। এছাড়া বেলা ১১ টায় গৌড় গোপাল আঙিনার উদ্যোগে অপর একটা রথ শহর প্রদক্ষিণ করে। বিকেলে শোভারামপুরে অবস্থিত   বিকেলে আন্তর্জাতিক  শ্রীকৃষ্ণ ভবনামৃত  সংঘ ইসকনের উদ্যোগে আলোচনা সভা রথের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ইসকনের অধ্যক্ষ সত্য  চৈতন্য দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মিসেস ঝর্না হাসান, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রামানন্দ পাল, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ পৌর মেয়র অমিতাভ বোস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম চৌধুরী, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মো: নাছির।

আলোচনা সভায় বক্তারা বলেন ফরিদপুরে ইসকনের প্রচারের মধ্য দিয়ে রথযাত্রা জনপ্রিয় হয়ে উঠেছে। সারা বিশ্বেই রথযাত্রা আনন্দ উৎসবের মধ্যে পালন করা হয়। বক্তারা বলেন আগে রথ উপলক্ষ্যে মেলা অনুষ্ঠিত হতো। ধর্ম যার যার উৎসব সবার। আমরা আপনাদের উৎসবে অংশগ্রহণ করি আপনাদের পাশে থাকার চেষ্টা করি। ভবিষ্যতেও আপনাদের পাশে থাকব। আপনাদের যেকোনো সমস্যায় বাংলাদেশ আওয়ামী লীগ পাশে থাকবে। অনুষ্ঠানের প্রধান অতিথি ইসকন মন্দির ২ লক্ষ টাকার আর্থিক অনুদান ঘোষণা করেন। পরে প্রস্তাবিত মন্দিরের ব্যানার ভক্তদের সামনে তুলে ধরেন।

অনুষ্ঠান পরিচালনা করেন উৎপল কর্মকার। এরপর  রথ উপলক্ষ্যে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে সূচনা স্থানে ফিরে আসে। এদিকে রথ উপলক্ষ্যে ইসকনের উদ্যোগে নয় দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

‎ফারুক মাতুব্বর অভিযোগ করে বলেন, হেমায়েত মাতুব্বর একটি জমি বাচ্চু চোকদারের কাছে বিক্রি করেন কিন্তু জমি বুঝিয়ে দিচ্ছিল না। যার কারনে আজ পুলিশের উপস্থিতি শালিস হয়েছিল এবং আগামী সোমবার মাপজোপের সিদ্ধান্ত জানানো হয়। কিন্তু শেষ পর্যায়ে হেমায়েত মাতুব্বরের ভাই ফয়সাল মাতুব্বর, আসলাম সহ ১০ থেকে ১৫ জন এসে ঝামেলা করতে থাকে। এক পর্যায়ে তাঁরা আমার লোকজনকে ধাওয়া দিয়ে বাড়িঘর ভাঙচুর, লুটপাট করে। আমার অফিসেও ভাঙচুর করেছে। তাঁরা হুমকি-ধমকি দিয়ে বলতেছে, এদেশে বিএনপির লোকজন থাকতে পারবে না। ‎ ‎তিনি বলেন, আমি বিএনপি করার কারনে বিগত ১৭ বছর বাড়ি ছাড়া হয়েছি। এখনও আওয়ামী লীগের লোকজন আমাদের অত্যাচার নির্যাতন শুরু করেছে। আমাদের নিরীহ মানুষের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেছে। এই হেমায়েত বিস্ফোরক মামলার আসামী, বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলামের (পররাষ্ট্র প্রতিমন্ত্রী) গাড়ি ভাঙচুরের আসামীও। আগামী ২৪ ঘন্টার মধ্যে আমি তাকে গ্রেপ্তারের দাবি জানাই। সংক্ষিপ্ত বক্তব্য করে দেন

© All rights reserved © 2023
error: Content is protected !!