1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে ফরিদপুরে সচেতনতামূলক সভা বোয়ালমারীতে ইউপি সদস্যের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্তের অভিযোগ : বিচার দাবিতে সংবাদ সম্মেলন গোপালগঞ্জ সদর উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত মধুখালীতে আড়ম্বরপূর্ণ পরিবেশে বাণিজ্য মেলা ও বৈশাখী উৎসবের উদ্বোধন যৌতুকের টাকার জন্য স্ত্রী হত্যা : ফরিদপুরে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড শ্বশুরবাড়িতে জামাইদের তাণ্ডব: ঘোড়া ও নগদ টাকাসহ মালামাল লুট সালথায় মাদক ব্যাবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা ফরিদপুরে র‍্যাবের জালে ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত নিউজের প্রতিবাদে সংবাদ সম্মেলন সালথায় পূর্ব শত্রুতার জেরে পাট ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ

সংবাদকর্মীকে আটকে রাখায় স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি

আবুলহাসনাত
  • Update Time : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৪৩০ Time View

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে একটি বেসরকারি টেলিভিশনের সংবাদকর্মীকে আটকে রাখার প্রতিবাদ ও হাসপাতালের পরিচালককে অপসারণের দাবিতে স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন ফরিদপুরের সাংবাদিকরা।

রোববার (৭ জুলাই) দুপুরে জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদারের মাধ্যমে এ স্মারকলিপি দেয়া হয়। এ সময় ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মো. মাহবুবুল ইসলাম পিকুলসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার (৬ জুলাই) দুপুরে একটি বেসরকারি টেলিভিশনের সংবাদকর্মী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে সাপে কাটা রোগীর ভিডিও ধারণ করতে গেলে আনসার সদস্যদের দিয়ে ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হয়। এ সময় ওই সংবাদকর্মীকে একটি কক্ষে প্রায় দেড় ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। এ বিষয়ে সিনিয়র সংবাদকর্মীরা হাসপাতালের পরিচালক ডা. মো. হুমায়ুন কবিরের সঙ্গে মোবাইলে কথা বললে তিনি চড়া গলায় জবাব দেন, ‘অনুমতি ছাড়া হাসপাতাল এলাকায় কোনো ধরনের ভিডিও করা যাবে না। এই ঘটনার পর রাতেই ফরিদপুর প্রেসক্লাবের জরুরি সভায় ওই হাসপাতালটির স্বাস্থ্য সেবা ও সাংবাদিকদের কর্মপরিবেশ নিশ্চিত করতে ৭২ ঘণ্টার মধ্যে পরিচালকের অপসারণের দাবিতে আল্টিমেটাম দেয়া হয়।

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দিকী জানান, সাংবাদিকদের সাথে অশোভন আচরণের বিষয়টি নিয়ে প্রেসক্লাবে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে অবিলম্বে ওই হাসপাতালের পরিচালক ডা. মো. হুমায়ুন কবিরকে প্রত্যাহারের দাবি জানানো হয়। তিনি আরও জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. হুমায়ূন কবিরের অপসারণের দাবিতে সকালে জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত স্বাস্থ্য দফতরের ইতিবাচক সংবাদ বর্জনের সিদ্ধান্তও গৃহীত হয়। ৭২ ঘণ্টার মধ্যে পরিচালককে অপসারণ করা না হলে রাজপথে কঠোর আন্দোলনে নামবেন সাংবাদিকরা।

ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, ‘সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণের বিষয়ে স্মারকলিপি স্বাস্থ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে। বিষয়টি নিয়ে আমি নিজেও কথা বলবো।

তিনি আরও বলেন, আমরা চাইবো স্বাস্থ্য মন্ত্রণালয় সরেজমিনে এসে পরিদর্শন করুক। সেবার মান উন্নয়ন করার জন্য ও এখানে যারা কর্তব্যরত চিকিৎসক আছেন চিকিৎসাসেবার মান কাক্সিক্ষত মাত্রায় পৌঁছানোর জন্য যদি প্রশিক্ষণ বা অন্য কোনো বিষয় প্রয়োজন হয় স্বাস্থ্য মন্ত্রণালয় এটার ব্যবস্থা নেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

‎ফারুক মাতুব্বর অভিযোগ করে বলেন, হেমায়েত মাতুব্বর একটি জমি বাচ্চু চোকদারের কাছে বিক্রি করেন কিন্তু জমি বুঝিয়ে দিচ্ছিল না। যার কারনে আজ পুলিশের উপস্থিতি শালিস হয়েছিল এবং আগামী সোমবার মাপজোপের সিদ্ধান্ত জানানো হয়। কিন্তু শেষ পর্যায়ে হেমায়েত মাতুব্বরের ভাই ফয়সাল মাতুব্বর, আসলাম সহ ১০ থেকে ১৫ জন এসে ঝামেলা করতে থাকে। এক পর্যায়ে তাঁরা আমার লোকজনকে ধাওয়া দিয়ে বাড়িঘর ভাঙচুর, লুটপাট করে। আমার অফিসেও ভাঙচুর করেছে। তাঁরা হুমকি-ধমকি দিয়ে বলতেছে, এদেশে বিএনপির লোকজন থাকতে পারবে না। ‎ ‎তিনি বলেন, আমি বিএনপি করার কারনে বিগত ১৭ বছর বাড়ি ছাড়া হয়েছি। এখনও আওয়ামী লীগের লোকজন আমাদের অত্যাচার নির্যাতন শুরু করেছে। আমাদের নিরীহ মানুষের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেছে। এই হেমায়েত বিস্ফোরক মামলার আসামী, বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলামের (পররাষ্ট্র প্রতিমন্ত্রী) গাড়ি ভাঙচুরের আসামীও। আগামী ২৪ ঘন্টার মধ্যে আমি তাকে গ্রেপ্তারের দাবি জানাই। সংক্ষিপ্ত বক্তব্য করে দেন

© All rights reserved © 2023
error: Content is protected !!