1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মুকসুদপুরে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ

সালথায় ইউনিয়ন চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সালথা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৭১০ Time View

ফরিদপুরের সালথায় এই প্রথম ইউনিয়ন চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার বিকাল ৪টায় সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই খেলার উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।

উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, সালথা থানার অফিসার ইনচার্জ মো. ফায়েজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শওকত হোসেন মুকুল, মহিলা ভাইস-চেয়ারম্যান মোরশেদা খানম সহ সকল ইউপি চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় গট্টি ইউনিয়ন একাদশ বনাম রামকান্তপুর ইউনিয়ন একাদশ অংশ গ্রহণ করে। খেলা শেষে গট্টি ইউনিয়ন ২-০ গোলে জয়লাভ করে। এসময় জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, কাইজ্জ্যা-মারামারী, মাদক ছেড়ে খেলাধুলায় এগিয়ে আসতে হবে। খেলাধুলা যুবসমাজকে মাদকমুক্ত রাখবে। সালথা উপজেলাকে সুন্দর একটি উপজেলা গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!