1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে ফরিদপুরে সচেতনতামূলক সভা বোয়ালমারীতে ইউপি সদস্যের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্তের অভিযোগ : বিচার দাবিতে সংবাদ সম্মেলন গোপালগঞ্জ সদর উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত মধুখালীতে আড়ম্বরপূর্ণ পরিবেশে বাণিজ্য মেলা ও বৈশাখী উৎসবের উদ্বোধন যৌতুকের টাকার জন্য স্ত্রী হত্যা : ফরিদপুরে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড শ্বশুরবাড়িতে জামাইদের তাণ্ডব: ঘোড়া ও নগদ টাকাসহ মালামাল লুট সালথায় মাদক ব্যাবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা ফরিদপুরে র‍্যাবের জালে ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত নিউজের প্রতিবাদে সংবাদ সম্মেলন সালথায় পূর্ব শত্রুতার জেরে পাট ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ

ভাঙ্গায় কিশোরীকে ধর্ষণ ও হত্যা মামলায় আটক ১

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৪২২ Time View

ফরিদপুরের ভাঙ্গায় শুক্রবার বিকেলে কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৯ জুন) দুপুরের দিকে ওই কিশোরীর মা কোহিনূর বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে একটি ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেছেন। এদিকে এ ঘটনায় পুলিশ শুক্রবার (২৮ জুন) রাতে চৌধরীকান্দা থেকে ছাব্বির নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

অপরদিকে, শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করছেন ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোর্শেদ আলম। এ ঘটনায় এসপি মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, ভাঙ্গার পৌর এলাকার হোগলাডাঙ্গী সদরদী গ্রামে আব্দুল হাই মাতুব্বরের কন্যা কিশোরী রেখা আক্তারকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। পুলিশ পাটক্ষেত থেকে বিবস্ত্র মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমাদের ভাঙ্গা থানা পুলিশ, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মাঠে কাজ করছে। এ ঘটনার সঙ্গে জড়িত যেই হোক, দ্রুত তাকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এ বিষয়ে কিশোরী রেখা আক্তারের বাবা আব্দুল হাই মাতুব্বর বলেন, শুক্রবার দুপুরে আমার মেয়ে গোসল করতে পুকুর পাড়ে যায়। সেখান থেকে দুর্বৃত্তরা আমার মেয়েকে পাটক্ষেতের মাঝখানে নিয়ে ধর্ষণ করার পর তাকে হত্যা করেছে। আমি আমার মায়ের হত্যাকারীর ফাঁসি চাই। মামলার বাদী কিশোরীর মা কোহিনূর বেগম বলেন, আমরা গরিব মানুষ, আমার মেয়েকে যারা মেরে ফেলেছে আমি তাগো ফাঁসি চাই।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ জানান, ২৮ জুন বিকেলে পাটক্ষেত থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করছি, কিশোরীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আটক করতে সক্ষম হবো। নিহতের মা বাদী হয়ে ধর্ষণ ও হত্যা আইনে একটি মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

‎ফারুক মাতুব্বর অভিযোগ করে বলেন, হেমায়েত মাতুব্বর একটি জমি বাচ্চু চোকদারের কাছে বিক্রি করেন কিন্তু জমি বুঝিয়ে দিচ্ছিল না। যার কারনে আজ পুলিশের উপস্থিতি শালিস হয়েছিল এবং আগামী সোমবার মাপজোপের সিদ্ধান্ত জানানো হয়। কিন্তু শেষ পর্যায়ে হেমায়েত মাতুব্বরের ভাই ফয়সাল মাতুব্বর, আসলাম সহ ১০ থেকে ১৫ জন এসে ঝামেলা করতে থাকে। এক পর্যায়ে তাঁরা আমার লোকজনকে ধাওয়া দিয়ে বাড়িঘর ভাঙচুর, লুটপাট করে। আমার অফিসেও ভাঙচুর করেছে। তাঁরা হুমকি-ধমকি দিয়ে বলতেছে, এদেশে বিএনপির লোকজন থাকতে পারবে না। ‎ ‎তিনি বলেন, আমি বিএনপি করার কারনে বিগত ১৭ বছর বাড়ি ছাড়া হয়েছি। এখনও আওয়ামী লীগের লোকজন আমাদের অত্যাচার নির্যাতন শুরু করেছে। আমাদের নিরীহ মানুষের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেছে। এই হেমায়েত বিস্ফোরক মামলার আসামী, বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলামের (পররাষ্ট্র প্রতিমন্ত্রী) গাড়ি ভাঙচুরের আসামীও। আগামী ২৪ ঘন্টার মধ্যে আমি তাকে গ্রেপ্তারের দাবি জানাই। সংক্ষিপ্ত বক্তব্য করে দেন

© All rights reserved © 2023
error: Content is protected !!