1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে কোকো ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ড্র, পুনঃখেলার সিদ্ধান্ত মধুখালীতে কার্টনে মিলল অজ্ঞাত ব্যক্তির ৬ খন্ড মরদেহ টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

ভাঙ্গায় কিশোরীকে ধর্ষণের পর হত্যা

ভাঙ্গা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ৬০৩ Time View

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় এক কিশোরীকে গোসল করার যাওয়ার পথে ধরে নিয়ে ধর্ষণের পর হত্যা করে পাট খেতে ফেলে রাখে দুষ্কৃতিকারীরা। আজ (শুক্রবার ২৮ জুন) সন্ধ্যায় উপজেলার পৌর সদরের ৮নং হোগলাডাঙ্গী সদরদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিশোরী হোগলাডাঙ্গী সদরদী গ্রামের আব্দুল হাই মাতুব্বরের মেয়ে রেখা আক্তার (১৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রেখা সহজ সরল টাইপের মেয়ে। দুপুর সাড়ে ১২টার দিকে গোসল করার জন্য বাড়ির পাশে পুকুরে যায়। ওত পেতে থাকা দুষ্কৃতকারীরা তাকে জোরপূর্বক পুকুর পাড়ের পাটখেতে ধরে নিয়ে ধর্ষণ করে। পরে দুষ্কৃতিকারীরা রেখার ওড়না দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে পাট ক্ষেতে ফেলে পালিয়ে যায়। বিকাল পাঁচটার দিকে রেখার চাচা টুকু মাতুবর পাট ক্ষেতের পাশ দিয়ে ধান বুনতে মাঠে যাওয়ার পথে রেখাকে দেখে চিৎকার দেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিয়ে রেখার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ভাঙ্গা থানার তদন্তকারী অফিসার এসআই খালিদ হাসান জানান, প্রাথমিক ধারণা মতে কিশোরী গোসল করতে যাওয়ার সময় দুষ্কৃতকারীরা আলমগীর মোল্লার পাটক্ষেতে ধরে নিয়ে ধর্ষণ করার পর তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় আসামি শনাক্ত করে ধরার চেষ্টা চলছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!