1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে ফরিদপুরে সচেতনতামূলক সভা বোয়ালমারীতে ইউপি সদস্যের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্তের অভিযোগ : বিচার দাবিতে সংবাদ সম্মেলন গোপালগঞ্জ সদর উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত মধুখালীতে আড়ম্বরপূর্ণ পরিবেশে বাণিজ্য মেলা ও বৈশাখী উৎসবের উদ্বোধন যৌতুকের টাকার জন্য স্ত্রী হত্যা : ফরিদপুরে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড শ্বশুরবাড়িতে জামাইদের তাণ্ডব: ঘোড়া ও নগদ টাকাসহ মালামাল লুট সালথায় মাদক ব্যাবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা ফরিদপুরে র‍্যাবের জালে ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত নিউজের প্রতিবাদে সংবাদ সম্মেলন সালথায় পূর্ব শত্রুতার জেরে পাট ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ

ফরিদপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু

আবুলহাসনাত
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ৫৭৯ Time View

“বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু হয়েছে। সামাজিক বন বিভাগ ও জেলা প্রশাসন ফরিদপুর এর উদ্যোগে শহরের সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই মেলার উদ্বোধন করা হয়। আজ বৃহস্পতিবার সকাল দশটায় জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।
এরপর এক সংক্ষিপ্ত আলোচনা সভায় ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য একে আজাদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)মো. সালাউদ্দিন, ফরিদপুর সদর উপজেলার নির্বাহী অফিসার তামান্না তাসনীম, উপজেলা চেয়ারম্যান সামচুল আলম চৌধুরী, পৌর মেয়র অমিতাভ বোস, বিভাগীয় বন কর্মকর্তা গোলাম কুদ্দুছ ভুঁইয়া, সহকারী বন কর্মকর্তা মোস্তফা হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য গোলাম মাওলা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম প্রমুখ। এ সময় ফরিদপুরে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এক সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বক্তারা গাছ লাগানোর প্রয়োজনীয়তা তুলে ধরে আলোচনা করেন। বক্তারা বলেন পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অপরিসীম। তাই সবাইকে গাছ লাগাতে হবে এবং একটি গাছ একটি সম্পদ তাই গাছের পরিচর্যা করতে হবে। এরপর মেলায় আগত ছাত্র-ছাত্রীদের মধ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়। এ বছর মেলায় মোট ৩৫ টি স্টল অংশগ্রহণ করেন।মেলায় এ স্টলগুলোতে প্রতি বছরের ন্যায় এ বছরও থাকছে নানা ধরনের ঔষধি, ফলজ, বনজ, ফুল, শোভাবর্ধন, অরকিড, বনসাই ক্যাকটাসহ বিভিন্ন প্রজাতির গাছ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

‎ফারুক মাতুব্বর অভিযোগ করে বলেন, হেমায়েত মাতুব্বর একটি জমি বাচ্চু চোকদারের কাছে বিক্রি করেন কিন্তু জমি বুঝিয়ে দিচ্ছিল না। যার কারনে আজ পুলিশের উপস্থিতি শালিস হয়েছিল এবং আগামী সোমবার মাপজোপের সিদ্ধান্ত জানানো হয়। কিন্তু শেষ পর্যায়ে হেমায়েত মাতুব্বরের ভাই ফয়সাল মাতুব্বর, আসলাম সহ ১০ থেকে ১৫ জন এসে ঝামেলা করতে থাকে। এক পর্যায়ে তাঁরা আমার লোকজনকে ধাওয়া দিয়ে বাড়িঘর ভাঙচুর, লুটপাট করে। আমার অফিসেও ভাঙচুর করেছে। তাঁরা হুমকি-ধমকি দিয়ে বলতেছে, এদেশে বিএনপির লোকজন থাকতে পারবে না। ‎ ‎তিনি বলেন, আমি বিএনপি করার কারনে বিগত ১৭ বছর বাড়ি ছাড়া হয়েছি। এখনও আওয়ামী লীগের লোকজন আমাদের অত্যাচার নির্যাতন শুরু করেছে। আমাদের নিরীহ মানুষের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেছে। এই হেমায়েত বিস্ফোরক মামলার আসামী, বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলামের (পররাষ্ট্র প্রতিমন্ত্রী) গাড়ি ভাঙচুরের আসামীও। আগামী ২৪ ঘন্টার মধ্যে আমি তাকে গ্রেপ্তারের দাবি জানাই। সংক্ষিপ্ত বক্তব্য করে দেন

© All rights reserved © 2023
error: Content is protected !!