1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে এস এ পরিবহনে কোটি টাকার মা*দ*ক চোরাচালান” ম্যানেজার গ্রেফতার গোপালগঞ্জে দোকানে গিয়ে একসাথে ধর্ষণচেষ্টার শিকার দুই বোন গোপালগঞ্জে মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা, সাত মাসে নিহত ৩৮ বীরগঞ্জে পশ্চিম ভোগডোমায় জমজমাট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৬ কলা চুরির অভিযোগকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় সংঘর্ষ, বিএনপি নেতার বিরুদ্ধে নানা অভিযোগ টুঙ্গিপাড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোচনা গোপালগঞ্জে গাঁজা গাছ চাষের অভিযোগে আটক ৫৫ বছরের ব্যক্তি বিয়ে না করে জীবনের সঞ্চয় দিয়ে গ্রামের মেয়েদের জন্য তৈরি করলেন স্কুল

বেতন বৃদ্ধি ও চাকরি স্থায়ীকরনের দাবিতে সালথায় মানববন্ধন

বাঙ্গালী খবর রিপোর্ট
  • Update Time : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ৫১৪ Time View

ন্যাশনাল সার্ভিস কর্মসূচির মাধ্যমে যুব ও যুব মহিলাদের কর্মসংস্থান সৃষ্টি করে মাদার অব হিউম্যানিটি দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে কৃতজ্ঞতা জ্ঞাপন পূর্বক প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় সকল কার্য সহকারী দের বেতন বৃদ্ধি ও চাকরী স্থায়ীকরনের দাবিতে ফরিদপুরের সালথা মানববন্ধন করেছে ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে কর্মরত বেকার যুবক ও যুব মহিলারা। বাংলাদেশ নাশনাল সার্ভিস পরিষদ সালথা উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার (২৫ জুন) বেলা ১১টায় সালথা উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বেতন বৃদ্ধি ও চাকরি স্থায়ীকরনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান।
বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস সালথা উপজেলা শাখার সভাপতি মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শওকত হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি সাজ্জাদ হোসেন শফিকুল ইসলাম, মোঃ মাহবুব হোসেন মোল্যা, যুগ্ম সম্পাদক নাজমুল মাতুব্বর, সাহেবুজ্জামান মিয়া অব্র, সাংগঠনিক সম্পাদক রাজু কুমার দাস, দপ্তর সম্পাদক মতিউর রহমান, প্রচার সম্পাদক শাহাআলম হোসেন রাজিব সহ বেকার কয়েকশো যুবক যুবতি।

বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস সালথা উপজেলা শাখার সভাপতি মোঃ আরিফুল ইসলাম বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সালথার অবহেলিত ৫০০ জন বেকার যুবক ও যুব মহিলাদের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী ও তার পরিবারের জন্য দোয়া করি এবং আজীবন দোয়া করে যাবে। বর্তমানে প্রকল্পের মেয়াদ শেষে ৫০০ জন বেকারের সংসার চালাতে কষ্ট হচ্ছে। ৫০০ টি পরিবারের কথা চিন্তা করে আমাদের চাকরি স্থায়ীকরন ও বেতন বৃদ্ধি করে আমাদের বেকার জীবনের অভিশাপ থেকে মুক্তি দিবেন। তিনি আরও বলেন, প্রয়াত সংসদ উপনেতা নগরকান্দা ও সালথার উন্নয়নের রুপকার বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরী এই প্রকল্পের মাধ্যমে আমাদের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। আমরা সকলেই তার জন্য দোয়া করি। মাননীয় উপজেলা নির্বাহী অফিসার অফিসার, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মহোদয়, মাননীয় জেলা প্রশাসক মহোদয় ও মাননীয় সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরীর মাধ্যমে বর্তমান সরকারের কাছে আমরা আমাদের চাকরি স্থায়ীকরন ও বেতন বৃদ্ধির আবেদন জানাই। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!