1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাইরাল ‘লাইলী খালা’র আবদার পূরণ করলেন মানবিক প্রশাসক আফজাল হোসেন খান পলাশ পাট জাগে পানির অভাব দূর হবে, জানালেন ফরিদপুর জেলা প্রশাসক ভাঙ্গা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা (ওকাপ) কর্তৃক ফরিদপুরে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধ ও দমন আইন বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে কর্মশালা ঈদুল আজহা উপলক্ষে ভোগনগরে ভিজিএফ চাল বিতরণ “জুলাই সনদ নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে” ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন সদরপুরে শুরু হয়েছে “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার নতুন কার্যকরী সংসদ গঠন ভাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

রাসেল’স ভাইপারসহ বিষধর সাপ নিয়ে আতঙ্কিত না হওয়ার আহবান গোপালগঞ্জ স্বাস্থ্য বিভাগের

সোহেল রানা
  • Update Time : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৫১০ Time View

রাসেল’স ভাইপারসহ যে কোন বিষধর সাপ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন গোপালগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ। সিভিল সার্জন ডা. মো. জিল্লুর রহমান বলেন, আপনারা আতঙ্কিত হবেন না। রাসেল’স ভাইপারসহ বিষাক্ত সাপের কামড়ের ওষুধ আমাদের হাসপাতাল গুলোতে পর্যাপ্ত মজুত আছে। গোপালগঞ্জের জেলা ও উপজেলা পর্যায়ের সকল সরকারি হাসপাতালে স্নেক অ্যান্টিভেনোম রয়েছে। সাপ দংশন করলে ওঝাবাড়ি না গিয়ে সরাসরি হাসপাতালে এসে ডাক্তারের চিকিৎসা গ্রহনের পরামর্শ দেন তিনি।
আজ সোমবার গোপালগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে সর্প দংশন বিষয়ক সচেতনতা মূলক সভায় একথা বলেন তিনি। গোপালগঞ্জ আড়াইশ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. জিবিতোষ বিশ্বাস, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. আব্দুল লতিফ, সহকারী রেজিস্ট্রার ডা. নাঈমুল ইসলাম মুনহাজ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অভিসার ডা. দীবাকর বিশ্বাসসহ পাঁচ উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নার্স ও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!