1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সময় মানছেন না কর্মকর্তা, দেরিতে অফিসে এসে ভোগান্তিতে সেবাগ্রহীতারা গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১৮, মোট ২৫ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র

জনগণের আস্থা নিয়ে ৭৫ বছর আওয়ামী লীগ দেশসেবা করে যাচ্ছে : ফারুক খান

সোহেল রানা
  • Update Time : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৫৮৪ Time View

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান বলেছেন, বিশ্বের রাজনৈতিক ইতিহাসে এমন দল খুব কম আছে, যাদের জনগণের আস্থা নিয়ে ৭৫ বছর ধরে দেশ সেবা করার সৌভাগ্য হয়েছে।
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন।
ফারুক খান আরো বলেন, বঙ্গবন্ধুর অবর্তমানে তাঁর প্রতিষ্ঠিত দল আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।
বাংলাদেশের মানুষের ভাগ্যকে পরিবর্তন করার লক্ষ্যে আমরা যে ৭৫ বছর অতিক্রম করেছি সেই বছরগুলো যেমন ছিল চ্যালেঞ্জিং, ঠিক তেমনি ভাবে ছিল আনন্দের। শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ বিশ্বের মধ্যে উন্নয়নের রোল মডেল।
তিনি বলেন, বঙ্গবন্ধু জাতিসংঘের ভাষণে বলেছিলেন বাংলাদেশ একদিন বিশ্বের উজ্জ্বল তারকা হবে, আশা করি, বাংলাদেশ ইতিমধ্যে সে অবস্থানে আছে। আর বাংলাদেশে যেন কোন দরিদ্র মানুষ না থাকে এটা আমরা দেখছি। আর সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। সামনের দিনগুলোতে আমরা শেখ হাসিনার নেতৃত্বে আরও সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ।
এর আগে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে তারা ফাতেহা পাঠ করেন এবং বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন ।
এসময় পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক আবুল হাসনাত আবদুল্লাহ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদুন্নাহার লাইলী, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপু এমপি, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!