1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সময় মানছেন না কর্মকর্তা, দেরিতে অফিসে এসে ভোগান্তিতে সেবাগ্রহীতারা গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১৮, মোট ২৫ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র

প্রান গেল মোটরসাইকেল চালকের, আহত-২

ভাঙ্গা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৭৯০ Time View
ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল, ভ্যান ও ট্রলির ত্রিমুখী সংঘর্ষে রানা মুন্সী (২০) নামে এক স্কুলছাত্র মর্মান্তিকভাবে নিহত হয়েছে। শুক্রবার রাত  সাড়ে ১০টার দিকে  হাইওয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের  বগাইল টোলপ্লাজার নিকট  এ দুর্ঘটনা ঘটে। এসময় রানা মুন্সীসহ তার ২ বন্ধু আহত হয়। গুরুতর আহত রানাকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হলে শনিবার ভোর ৪টার দিকে সে  মারা যায় বলে তার পরিজনরা জানান। নিহত রানা মুন্সী ভাঙ্গা পৌরসভার বাইশাখালি গ্রামের আজম মুন্সীর ছেলে এবং ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার দিকে তিন বন্ধু ঘুরতে বের হয়। পথিমধ্যে বগাইল টোল প্লাজার কাছে পৌঁছালে ভ্যান, মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষ হয়। এ সময়  তারা ছিটকে রাস্তার উপর পড়ে যায়। তাদেরকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রানাকে ফরিদপুর মেডিকেলে এবং সেখান থেকে রাতে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে রানা ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!