1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
লক্ষীপাশার বনখেকো তেলাব উজাড় করে দিচ্ছে গোপালগঞ্জের বন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুকে সালথা উপজেলা শিক্ষক সমিতির শুভেচ্ছা জাতীয় স্বার্থই হবে কূটনীতির মূল ভিত্তি, বিশ্বে মর্যাদাপূর্ণ অবস্থান গড়তে চান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ‎ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন ফকির তাইজুর রহমান শামা ওবায়েদ রিংকু পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় সালথার সোনাপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ সালথায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের অভিযান সবাইকে সাথে নিয়ে এলাকার উন্নয়নমূলক কাজ করতে চাই : ডঃ মোঃ ইলিয়াস মোল্লা কোটালিপাড়া পৌরসভার বর্জ্যে ক্ষতিগ্রস্ত মৎস অভয়াশ্রম ফুলেল শুভেচ্ছায় সিক্ত শামা ওবায়েদ রিংকু  ফরিদপুর-২ আসনে বিপুল ভোটে শামা ওবায়েদ বিজয়ী ‎

মুকসুদপুরে কথা বলা আলোচিত গাছটি কেটে ফেলেছে

সোহেল রানা
  • Update Time : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৫০৯ Time View

‘গাছে কথা বলছে’ এমন গুজব ছড়িয়ে পড়েছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গর্জিনা গ্রামে। এ ঘটনার পর থেকে কয়েকদিন গাছটি দেখতে ভিড় করছেন অসংখ্য মানুষ। গাছে কান পেতে কথা শোনার চেষ্টা করতে দেখা গেছে অনেককে। জানা গেছে, মুকসুদপুর উপজেলার গর্জিনা গ্রামের সৌদি প্রবাসী মো: সবুর মিয়ার রয়েছে একটি গাছের বাগান। এলাকাবাসীর তথ্যমতে, গত ১৪ জুন ওই বাগানের একটি গাছ কাটতে যায় স্থানীয় জুয়েল মোল্লার ছেলে নীরব (১০) সহ কয়েকজন শিশু। তারা ধারালো অস্ত্র দিয়ে গাছটির গায়ে আঘাত করার সাথে গাছটি কথা বলে ওঠে।

এ সময় ওই শিশুরা ভয় পেয়ে বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। পরে বিষয়টি পুরো গ্রামে ছড়িয়ে পড়ে গাছে কথা বলার গুজব। অনেকের দাবি গাছের কাছে গিয়ে প্রশ্ন করলে উত্তর দিচ্ছে গাছ। স্থানীয় রাঘদি ইউনিয়ন পরিষদের মেম্বার সাদ্দাম হোসেন জানায়, মানুষ গাছের গায়ে কান পেতে কথা শোনার চেষ্টা করেন। শুধু বড়রাই নয়, কথা শোনার চেষ্টা করে শিশুরাও। অনেক দর্শনার্থী গাছের কথা শুনতে পান দাবি করে এটি ‘অলৌকিক’ বলে আখ্যা দেন। তবে ওই গ্রামের লোকজনই শুনতে পারেন। উৎসুক কয়েকজন জানায়, গাছে কান পেতে কিছু শুনতে পাননি। এ বিষয়ে মুফতি হারুন উর রশিদ এর সাথে আলাপ কালে তিনি বলেন, ‘এ ধরনের ঘটনাকে ইসলাম সমর্থন করে না। তবে গাছের প্রাণ আছে, কিন্তু কথা বলতে পারবে না। বিষয়টি নিয়ে টেলিভিশন ও পত্রিকায় সংবাদ প্রকাশের পর গোপালগঞ্জ সহ আশপাশের জেলা সমূহে গুজবটি ছড়িয়ে পড়ে। আজ ২২ জুন ওই গুজবী গাছটিকে কেটে ফেলেন স্থানীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!