1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
আলফাডাঙ্গায় বিয়ের প্রলোভনে তরুণীকে গণধর্ষণ, মূলহোতাসহ গ্রেফতার ৩ সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ পালিত এনডিসি থেকে ক্যাপস্টোন কোর্স সম্পন্ন করলেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ পুষ্টি বৈষম্য দূর করে স্বনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান: মধুখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত ফরিদপুরের নতুন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম চট্টগ্রামে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ ও সমাবেশ চরভদ্রাসনে পুলিশকে আহত করে পালানো সেই কবির খান ঢাকায় গ্রেপ্তার হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন: ফরিদপুরে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক প্রচারণার উদ্বোধন অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদের বিরুদ্ধে ফরিদপুরে বিধবা নারীর মানববন্ধন সালথায় অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন, প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ ‎ ‎

 মধুখালীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ৯ জন আহত

মধুখালী প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৪৪৪ Time View

ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১২:৩০ মিনিটের দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার বাজার সিএনজি স্ট্যান্ড সংলগ্ন রাস্তায় মোড়ে মধুবন মার্কেট এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের উপর ঝিনাইদহ থেকে ছেড়ে আসা পুর্বাশা পরিবহন (ঢাকা মেট্রো ব -১৫-০৬১৩) একটি ইজিবাইক গাড়ী কে পিছন থেকে ধাক্কা দিলে গাড়ীতে থাকা ড্রাইভারসহ ১১ জন যাত্রী আহত হয়। পরবর্তীতে স্থানীয়রা মধুখালী থানা পুলিশকে অবগত করলে মধুখালী থানার অফিসার ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে আহতদের অবস্থা গুরুতর হওয়ায় মধুখালী হাসপাতালের কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্যে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

জানা যায়, আহতদের মধ্যে ১)সুমন আলী(৩৮),পিতা- বাবর আলী, গ্রাম-কান্ড পাশা, থানা -নলসিটি ,জেলা- ঝালকাঠি,
২) সিরাজ হাওলাদার( ৬০), পিতা- মৃত ইয়াসিন হাওলাদার, গ্রাম- সারুখালি, থানা- বরিশাল সদর, জেলা- বরিশাল, এর অবস্থা গুরুতর হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
আহতরা হলেন- ঝালকাঠির নলছিটি উপজেলার কান্ডুপাশা গ্রামের মিলন (৩২), মিম (০৩), সোনালী (০৬), জসিম (৩২), শিরিন (৩০), শারমিন বেগম (২৫), এছাড়া বরিশাল সদরের সারুখালীর লিজা বেগম (৪৫) এবং একই জেলার বারইকান্দী এলাকার রাহাত বেপারী (২৫) ও ফরিদপুর সদরের পূর্ব গঙ্গাবর্দী এলাকার শামচু শেখ (৪০)। বর্তমানে আহতদের কে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
বাস ড্রাইভার অতিরিক্ত গতিতে গাড়ি চালনা ও ট্রাফিক আইন না মানার কারণে উক্ত সড়ক দুর্ঘটনাটি ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। সড়ক দুর্ঘটনায় কবলিত বাস ও ইজিবাইক গাড়িটি মধুখালী থানাধীন করিমপুর হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। । উক্ত সড়ক দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির লাশ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল এর পোস্টমেডাম রিপোর্ট শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!