1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সময় মানছেন না কর্মকর্তা, দেরিতে অফিসে এসে ভোগান্তিতে সেবাগ্রহীতারা গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১৮, মোট ২৫ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র

নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ মিললো পুকুরে

বোয়ালমারী প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ৫৮৫ Time View

ফরিদপুরের বোয়ালমারীতে বিকেলে নিখোঁজের পর সকালে আলিফ মোল্যা (৮) নামে এক স্কুল ছাত্রের মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ জুন) সকালে স্থানীয় থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুরের মর্গে প্রেরণ করেছে। এর আগে, গত বৃহস্পতিবার বিকেলে আলিফ নিখোঁজ হয়। সে উপজেলার সাতৈর ইউনিয়নের কামারহাটি গ্রামের জাহিদুল ইসলাম মোল্যার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেল থেকে স্কুল ছাত্র আলিফ মোল্যা নিখোঁজ হয়। তার স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান পায়নি। গকাল সকাল সাড়ে ৯টার দিকে সাতৈর ফকির ভিটা বিলের একটি পুকুরে স্থানীয়রা তার মরদেহ ভেসে থাকতে দেখে পরিবারকে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুল ইসলাম জানান, মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় মৃত ছাত্রের চাচা শামিম মোল্যা বাদী হয়ে থানায় অপমৃত্যুর মামলা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!