1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিরামপুরে ধান বহনের সময় শ্রমিকের মৃত্যু “প্রয়োজন হলে আবারও জুলাইয়ের মতো রাজপথ কাঁপানো আন্দোলন হবে : এ এইচ এম হামিদুর রহমান আযাদ ফ্যাসিস্ট আমলের সব সার ডিলার বাতিল: চিফ হুইপ আজ ফরিদপুরে জরুরি বিদ্যুৎ বিভ্রাট : জুম্মার নামাজের সময় থাকবে বিদ্যুৎ সরবরাহ  মুকসুদপুরে শিক্ষিকা সুইটি হকের অশ্লীল ভিডিও ভাইরাল প্রবাসী স্বামীর অর্ধকোটি টাকা আত্মসাৎ করে একতরফা তালাকের অভিযোগ আলফাডাঙ্গায় বিয়ের প্রলোভনে তরুণীকে গণধর্ষণ, মূলহোতাসহ গ্রেফতার ৩ সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ পালিত এনডিসি থেকে ক্যাপস্টোন কোর্স সম্পন্ন করলেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ পুষ্টি বৈষম্য দূর করে স্বনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান: মধুখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত ফরিদপুরের নতুন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম

নগরকান্দায় ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে র‌্যাব

স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ৪৫৬ Time View
ফরিদপুরে নগরকান্দায় ডাকাত সর্দার রবিজুল শেখ’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০। এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ২২ মে  তারিখ রাত আনুমানিক রাত তিনটা থেকে তিনটা কুড়ি মিনিট পর্যন্ত  যে কোন সময় ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন জুঙ্গুরদী এলাকায় বসবাসকারী মো. শাতাদাত মুন্সি (৫৭), পিতা-মৃত খবির উদ্দিন মুন্সি এর একতলা বিল্ডিং এর ভিতর অজ্ঞাত ব্যক্তিরা ডাকাতি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ সর্বমোট  বায়ান্ন হাজার তিনশত পঁচাত্তর টাকার মালামাল লুট করে নিয়ে যায়। উক্ত ঘটনায় ভিকটিম শাহাদাত মুন্সি বাদী হয়ে ফরিদপুর জেলার নগরকান্দা থানায় অজ্ঞাতনামা ৫/৬ জনের একটি ডাকাত দলের বিরুদ্ধে ডাকাতির মামলা রুজু করেন।
যার মামলা নং-১৮, তারিখ- ২৩/০৫/২০২৪ই, ধারা-৩৯৫/৩৯৭, পেনাল কোড। মামলা রুজুর বিষয়টি জানতে পেরে উক্ত ঘটনায় জড়িত পলাতক আসামীরা আত্মগোপনে চলে যায়। উক্ত ডাকাতির ঘটনাটি জানতে পেরে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি অভিযানিক দল ডাকাতির ঘটনায় জড়িত আসামিদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় গতকাল ১৩ ই জুন  দুপুর আনুমানিক ১:১০ মিনিটে  র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের উক্ত অভিযানিক দল উল্লেখিত ডাকাতি মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই (নিঃ) মীর মুরাদ হোসেন, নগরকান্দা থানা, ফরিদপুরের অধিযাচন পত্রের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতোয়ালী থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে চাঞ্চল্যকর ক্লুলেস ডাকাতি মামলার ঘটনায় জড়িত সন্দিগ্ধ আসামি কুখ্যাত ডাকাত সর্দার মো. রবিজুল শেখ (২৬), পিতা-আব্দুর মান্নান শেখ, সাং-জয়পাশা, থানা-বোয়ালমারী জেলা-ফরিদপুর’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামি রবিজুল শেখ একজন আন্তঃজেলা ডাকাত দলের ডাকাত সর্দার। সে বিগত কিছুদিন যাবৎ ফরিদপুরসহ এর আশপাশের বিভিন্ন জেলায় সংঘবদ্ধভাবে ডাকাতি করে আসছিল। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!