1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
ভাইরাল ‘লাইলী খালা’র আবদার পূরণ করলেন মানবিক প্রশাসক আফজাল হোসেন খান পলাশ পাট জাগে পানির অভাব দূর হবে, জানালেন ফরিদপুর জেলা প্রশাসক ভাঙ্গা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা (ওকাপ) কর্তৃক ফরিদপুরে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধ ও দমন আইন বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে কর্মশালা ঈদুল আজহা উপলক্ষে ভোগনগরে ভিজিএফ চাল বিতরণ “জুলাই সনদ নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে” ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন সদরপুরে শুরু হয়েছে “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার নতুন কার্যকরী সংসদ গঠন ভাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

মুকসুদপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন লিটু মিয়া সভাপতি হায়দার হোসেন সম্পাদক

সোহেল রানা
  • Update Time : রবিবার, ২ জুন, ২০২৪
  • ৫৩৬ Time View

গোপালগঞ্জের মুকসুদপুরের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের আগামী ২০২৪—২০২৬ মেয়াদের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। শনিবার রাতে মুকসুদপুর প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত সকল সদস্যদের কণ্ঠভোটে এই নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে দৈনিক নবরাজের জেলা প্রতিনিধি হুজ্জাত হোসেন লিটু মিয়াকে সভাপতি ও মুকসুদপুর সংবাদের সম্পাদক হায়দার হোসেনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। দৈনিক যায়যায়দিনের মোহাম্মদ ছিরু মিয়া, দৈনিক আমার সংবাদ এর সরদার মজিবুর রহমান সহ—সভাপতি এবং দৈনিক ভোরের কাগজ এর কাজী ওহিদুল ইসলাম এবং দৈনিক নবরাজ এর হাদীউজ্জামান হাদী এবং দৈনিক বাঙ্গালীরকণ্ঠ এর শরীফুল রোমান যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এছাড়া দৈনিক ঢাকা প্রতিদিনের হাফিজুর রহমান লেবু সাংগঠনিক সম্পাদক, দৈনিক আমাদের সময়ের দেলোয়ার হোসেন দপ্তর সম্পাদক, দৈনিক ভোরের পাতার হুসাইন কবির প্রচার সম্পাদক, দৈনিক মাতৃভূমির লুৎফর রহমান মোল্যা অর্থ সম্পাদক, সিএনএন বাংলা টিভির সামচুল আরেফিন মুক্তা তথ্য প্রযুক্তি সম্পাদক, মুকসুদপুর সংবাদের কামরুজ্জামান কামাল ক্রীড়া সম্পাদক, দৈনিক গণজাগরণের রবিউল খন্দকার ধর্ম সম্পাদক নির্বাচিত হন। নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন সমসময়ের তৌহিদুল হক বকুল, বাংলার নয়নের মহিউদ্দীন আহম্মেদ মুক্ত, বঙ্গটিভির সাব্বির মিয়া, দৈনিক জনকণ্ঠ পত্রিকার নিজস্ব প্রতিনিধি মেহের মামুন, দৈনিক কালেরকণ্ঠর পরেশ বিশ্বাস এবং মধুমতি কণ্ঠর আবুবক্কর মিয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!