1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সময় মানছেন না কর্মকর্তা, দেরিতে অফিসে এসে ভোগান্তিতে সেবাগ্রহীতারা গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১৮, মোট ২৫ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র

ফরিদপুরের সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শামসুল আলম চৌধুরীকে বরণ করল আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন

আবুলহাসনাত
  • Update Time : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৬১৬ Time View

ফরিদপুর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শামসুল আলম চৌধুরীকে বরণ করল বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখা ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার বিকেলে শহরের নদী গবেষণা ইনস্টিটিউট হতে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।

এটি শহরের আলিপুরে অবস্থিত হাসিবুল হাসান লাভলু সড়কে আওয়ামী লীগ অফিস কার্যালয়ে এসে শেষ হলে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত ‌চেয়ারম্যান শামসুল আলম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ইমান আলী মোল্লা সহ ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান কে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত চেয়ারম্যান শামসুল আলম চৌধুরী। তিনি বলেন আমাকে উপজেলা পরিষদ নির্বাচনে হারানোর জন্য একের পর এক ষড়যন্ত্র করা হয়েছে।
উপজেলা পরিষদ নির্বাচনের আগের দিন আমাকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন আপনাদের ভালবাসায় আমি নির্বাচনী জয়লাভ করেছি। আপনাদের কাছে ফিরে এসেছি। তাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করায় সর্বস্তরের জনগণের কাছে কৃতজ্ঞতা পোষণ করেন। একই সাথে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তিনি বলেন আপনারা আমাকে ভালবাসেন তাই আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন ।
আমি আপনাদের কাছে ঋণী । আর তাই জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের সেবা করতে চাই।
এর আগে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে
এ সময় ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!