1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মুকসুদপুরে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ

ফরিদপুরে ভারতীয় ভিসা কেন্দ্রের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৫৫৩ Time View

বৃহত্তর ফরিদপুরের নাগরিক দুর্ভোগ অবসানে ফরিদপুরে ভারতীয় ভিসা কেন্দ্রের দাবিতে মানববন্ধন আজ শুক্রবার সকাল ১০ টায় ফরিদপুর প্রেস ক্লাব চত্তরে অনুষ্ঠিত হয়। এতে ফরিদপুর সহ পাঁচটি জেলার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্বাধীনতা চিকিৎসা পরিষদ স্বাচিপ এর সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডক্টর এম এ জলিল সভাপতিত্বে বক্তব্য রাখেন, ফরিদপুরের বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক মফিজ ইমাম মিলন, সংস্কৃতি কর্মী অশোক কুমার সিংহ রায়, অধ্যক্ষ মোসায়েব হোসেন ঢালী, সরকারি ইয়াসিন কলেজের সাবেক অধ্যক্ষ শিলা রানী মন্ডল, নাগরিক মঞ্চের আহ্বায়ক আওলাদ হোসেন বাবর, আবরার নাঈম ইতু প্রমুখ।


সভায় বক্তারা বলেন, অবিলম্বে নাগরিক দুর্ভোগ অবসানে ফরিদপুরে ভারতীয় ‌ ভিসা কেন্দ্র জরুরী প্রয়োজন হয়ে পড়েছে। কেননা এখানে ভারতীয় ভিসা কেন্দ্র ‌ চালু হলে শুধু ফরিদপুর নয় আশেপাশের জেলার মানুষ এখান থেকে সুবিধা পাবে। বর্তমানে একটা ভিসা করতে গেলে কমপক্ষে তিন থেকে পাঁচ দিন সময় লেগে যায় ‌। এতে জনগণের দুর্ভোগ বাড়ে এবং ‌ আর্থিক সমস্যা সহ সময় অপচয় হয়। এ থেকে অবসানে ‌ ফরিদপুরে ‌ একটি ভারতীয় ভিসা সেন্টারের ‌ দাবি জানান ‌ নেতৃবৃন্দ। অন্যথায় ‌ আগামী দিনে ভারতীয় ভিসা কেন্দ্র দাবিতে আরো দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে মানববন্ধনে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!