1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

সদরপুরে জাল ভোট দেওয়ায় যুবকের ৬ মাসের কারাদণ্ড

সদরপুর প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৮০৬ Time View

ফরিদপুরের সদরপুর উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ায় একজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তৃতীয় ধাপে ফরিদপুরের সদরপুর উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ায় একজনকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার উপজেলার চরনাসিরপুর ইউনিয়নের আব্দুল হাকিম মাতুব্বরডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ দণ্ড দেওয়া হয় বলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মো. শাওন হোসেন জানান।

দণ্ডিত আরিফ মাতুব্বর(২৬) ওই ইউনিয়নের মুজিরচরকান্দি গ্রামের বাসিন্দা। ছয় মাসের কারাদণ্ডের পাশাপাশি তাকে এক হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বিচারক শাওন হোসেন বলেন, “ওই কেন্দ্রে জাল ভোট দেওয়ায় উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩ সালের ৭২ নং বিধিতে দোষী সাব্যস্ত করে এ সাজা প্রদান করা হয়। তিনি বলেন, দুপুর ১টার পর আরিফকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!