1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মুকসুদপুরে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ

জাতীয় কবি কাজী নজরুলের ১২৫তম জন্মজয়ন্তী পালিত

আবুলহাসনাত
  • Update Time : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৫৯০ Time View

ফরিদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ শিশু একাডেমী এবং জেলা শিল্পকলা একাডেমীর সহযোগিতায় শনিবার রাত সাড়ে ৮ টায় এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইয়াসীন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: বাকাহীদ হোসেন, ফরিদপুর স্থানীয় সরকার উপ—পরিচালক চৌধুরী রওশন ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংবাদিক প্রফেসর মো: শাহজাহান, বিভাগীয় প্রধান(বাংলা) প্রফেসর তালুকদার আনিসুল ইসলাম, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ অধ্যাপক রেজভি জামান প্রমুখ। আলোচনা সভায় বক্তারা কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন এবং সাহিত্যের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন । এ সময় ফরিদপুরের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন স্কুল ও কলেজে শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আগে জাতীয় কবি নজরুল ইসলামের কবিতা গান পরিবেশন করেন ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমী ও ফরিদপুর শিশু একাডেমীর ছাত্র—ছাত্রীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!