1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

নগরকান্দা উপজেলা চেয়ারম্যান হলেন কাজী শাহ জামান বাবুল, ভাইস চেয়ারম্যান মুফতি মোস্তাফিজুর রহমান —শাহানা পারভীন মনি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ২২ মে, ২০২৪
  • ৫৪৯ Time View

নগরকান্দা প্রতিনিধি ঃ ২১ মে মঙ্গলবার ফরিদপুরে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হলো নগরকান্দা উপজেলা নির্বাচন। উপজেলার ৯ টি ইউনিয়নের ৬৫ টি কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হয়। উপজেলায় মোট ভোটার সংক্ষ্যা ১লাখ ৬৯ হাজার ৪৯৭ জন।।এর মধ্যে পুরুষ ভোটার ৮৮ হাজার৭৪ জন,নারী ভোটার সংখ্যা ৮১ হাজার ৪ শত ২৩ জন।চেয়ারম্যান পদে দুইজন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী নির্বাচনে অংশ নেন। নগরকান্দায় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী কাজী শাহ জামান বাবুল ( আনারস প্রতীক) নিয়ে ৩৭,২০০ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীক নিয়ে মনিরুজ্জামান সরদার ২৪,৪৩৬ ভোট পেয়ে পরাজিত হয়। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে (টিউবওয়েল প্রতীক) নিয়ে ২৬,৯১৮ পেয়ে বিজয়ী হয়েছে মুফতি মোস্তাফিজুর রহমান, তার নিকটতম টিয়া পাখি প্রতীক মোঃ রাকিবুল লস্কার ১২,৩৯২ ভোট পেয়ে পরাজিত হয়েছে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেনে ২৫,৩৫৯ ভোট পেয়ে (হাঁস প্রতীক)শাহানা পারভীন মনি নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দী ফুটবল প্রতীক ২১,১৮৩ ভোট পেয়ে পরাজিত হন।

ফরিদপুর পুলিশ সুপার মোসের্দ আলমের দিক নির্দেশনায় উপজেলা নির্বাচনী প্রতিটি কেন্দ্র ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা চাদরে ডাকা। নগরকান্দা সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন ফরিদপুর পুলিশ সুপার স্যারে দিকনির্দেশনায় নির্বাচনী মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর ছিল তৎপর যে কারনে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তি পূর্নভাবে নির্বাচনী সকল প্রকার কার্যক্রম শেষ হয়। উপজেলা রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে একটি শান্তি পূর্নভাবে উপজেলা নির্বাচন শেষ করতে পেরেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!