1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

নগরকান্দায় শ্রেণিকক্ষে ভূত আতঙ্ক, অসুস্থ ১৩ শিক্ষার্থী

নগরকান্দা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২০ মে, ২০২৪
  • ৫৪৮ Time View

ফরিদপুরের নগরকান্দায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ভূত আতঙ্কে ১৩ শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রবিবার (১৯ মে) দুপুরে উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবনের একটি শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাফী বিন কবির ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান শাকিল ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের দাবি শ্রেণিকক্ষের জানালা দিয়ে বাহিরে তাকিয়ে অশরীরি কিছুর উপস্থিতি দেখতে পেয়ে ভয়ে তারা অসুস্থ হয়ে পড়ে। স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রাইসা ইসলাম বলেন, আমি শ্রেণিকক্ষের জানালা দিয়ে তাকিয়ে সাদা কাপড় পরা ও চোখ লাল একটি ব্যক্তি  তাকে দেখে আমার মাথা ঘুরপাক খায়, আমি অসুস্থ হয়ে পড়ি। আমার মতো আরো শিক্ষার্থীরা একই চিত্র দেখে অসুস্থ হয়ে পড়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলী মিয়া বলেন, ধারণা করা হচ্ছে অতিরিক্ত গরমে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে। ভূত আতঙ্কের মতো ঘটনা এর আগে কখনো ঘটেনি।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাফী বিন কবির  বলেন, অসুস্থ শিক্ষার্থীদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে। আমাদের ধারণা ওই শিক্ষার্থীরা রাতভর মোবাইল দেখে। যে কারণে ঠিকমতো ঘুম হয় না। ঘুম না হওয়ার কারণে ওদের শরীর দুর্বল ছিল। এরপর গরমে তারা অসুস্থ হয়ে পড়ে। এসব বিষয় অভিভাবকদের সচেতন হওয়া জরুরী। তারপরেও বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!