1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ফরিদপুরে বিশ্ব মেট্রলজি দিবস পালিত

আবুলহাসনাত
  • Update Time : সোমবার, ২০ মে, ২০২৪
  • ৫৯৫ Time View

ফরিদপুরে বিশ্ব মেট্রলজি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ (২০ মে সোমবার) বেলা সাড়ে ১২ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএসটিআই এর উপ পরিচালক তালাত মাহমুদ, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ ফজলুল হক খান, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মিজানুর রহমান, অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন বিএসটিআইয়ের প্রকৌশলী এস এম সোহরাব হোসেন,হাজী শরীয়তুল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুজ্জামান লাভলু, অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএসটিআইয়ের সহকারী পরিচালক আলেয়া খাতুন। সভায় বক্তারা বিশ্ব মেট্রলজি দিবসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

বক্তারা বলেন শুধু ব্যবসা নয় ক্রেতাদের সেবার মানসিকতা নিয়ে ব্যবসায়ীদের কাজ করতে হবে। বক্তারা বলেন শুধু কিছু টাকা লাভের জন্য ক্রেতাদের সাথে প্রতারণা না করে একটু কষ্ট করে হলেও ভালো মানের মানসম্মত পণ্য বিক্রি করার জানান। তারা বলেন ফরিদপুরে বিএসটিআই ভালো কাজ করছে ভোক্তা অধিকার ও ভালো কাজ করছেন। তারপরও বাজারে ভেজাল পণ্য বিক্রি হচ্ছে, ভেজাল জুস বিক্রি হচ্ছে, ভেজাল স্যালাইন বিক্রি হচ্ছে, এসব থেকে সচেতন থাকার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!