1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

চেয়ারম্যান প্রার্থী কাজী শাহ্ জামান বাবুলের উঠান বৈঠকে ব্যাপক সারা

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৬৫১ Time View

আগামী ২১ মে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলা নির্বাচনকে সামনে রেখে উপজেলা চেয়ারম্যান প্রার্থী কাজী শাহ্ জামান বাবুলের উঠান বৈঠকে সাধারণ ভোটারদের মাঝে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। গত (১৮ মে) শনিবার রাত ৮ টার দিকে রামনগর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য তুষার মাহমুদ আকমান এর আহবানে আনারস মার্কার বিজয়ের লক্ষ্যে তার নিজ বাড়ীতে উঠান বৈঠকে হাজারো মানুষের ঢল নেমেছে। কাজী শাহ্ জামান বাবুল— কে আনারস মার্কায় ভোট দিয়ে নগরকান্দা উপজেলার চেয়ারম্যান হিসেবে পেতে চায় নগরকান্দা বাসি।

এ সভায় বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জামাল হোসেন মিয়া, তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া প্রমুখ। সাবেক ইউপি সদস্য তুষার মাহমুদ আকমান এর কাকা বারেক সেক এর সভাপতিত্বে, উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন মোঃ সেক ফজল, নান্নু সেক, উসমান খান, ছিল্লু সেক, আঃ রাজ্জাক, ব্যবসায়ী ও সমাজ সেবক আনিসুর রহমান, তরুণ সমাজসেবক মোঃ মেসের মন্ডল, ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ সেক সালাউদ্দিন, আব্দুল খালেক মাতুব্বর, মোঃ ইরুল হক, সমাজসেবক সুকুমার সাহা, শ্রী নারায়ণ চন্দ্র বিশ্বাস, রামনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সঞ্জয় সেন, যুবলীগ নেতা লিটন মোল্লা, কালাম খান প্রমুখ। এসময় আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ এবং ছাত্রলীগ এর বিভিন্ন নেতাকর্মীরা, এবং অত্র এলাকার সর্বস্তরের মুরুব্বী, যুবক, মা ও বোনেরা উপস্থিত ছিলেন। চেয়ারম্যান পদপ্রার্থী কাজী শাহ্ জামান বাবুল বলেন, ছোটবেলা থেকেই আমার চলাচল গ্রামের সাধারণ মানুষের সঙ্গে, নির্বাচনে অংশ নিয়ে যে পরিমাণ ভালোবাসা পাচ্ছি তাতে আমি মুগ্ধ, যেখানে উঠান বৈঠক করছি মায়েরা আমাকে এমনভাবে দোয়া করছেন যে আমি জয়ের ব্যাপারে আশাবাদী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!